ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার নির্দেশ দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট

আইন-আদালত আন্তর্জাতিক ওকে নিউজ স্পেশাল তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ প্রবাস মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে,  লেবাননের আরব-সমর্থিত প্রেসিডেন্ট জোসেফ আউন সেনাবাহিনীকে যে কোনো ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার নির্দেশ দিয়েছেন। যুদ্ধবিরতি সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে প্রতিনিয়ত ইসরায়েলি অনুপ্রবেশ ও হামলার প্রেক্ষাপটে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ আদেশ দেওয়া হলো। ২০২৪ সালের শেষের দিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের বিরুদ্ধে এটিই প্রথম পদক্ষেপ।

গত রাতে দক্ষিণ লেবাননের ব্লিদা শহরে একটি পৌরসভা ভবনে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে একজন সরকারি কর্মকর্তাকে হত্যা করেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, লেবাননের প্রেসিডেন্ট ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন এবং এটিকে ‘ইসরায়েলি আগ্রাসনের ধারাবাহিক প্যাটার্নের অংশ’ বলে অভিহিত করেছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, বেসামরিক অবকাঠামোর আড়ালে পৌরসভা ভবনটি সম্প্রতি হিজবুল্লাহর কার্যকলাপের জন্য ব্যবহৃত হচ্ছিল।

হিজবুল্লাহও তাদের পক্ষ থেকে ইসরায়েলি আক্রমণের নিন্দা জানিয়েছে এবং আউনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। হিজবুল্লাহ সেনাবাহিনীর প্রতিরক্ষামূলক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে।

গত আগস্ট মাসে লেবাননের আরব-সমর্থিত সরকার সমস্ত অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রাখার একটি পরিকল্পনা অনুমোদন করে।

হিজবুল্লাহ এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে জোর দিয়ে বলেছে, দক্ষিণাঞ্চলে দখলকৃত পাঁচটি সীমান্ত ফাঁড়ি থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার না করা পর্যন্ত তারা নিজেদের কাছে অস্ত্র রাখবে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর হিজবুল্লাহর বিরুদ্ধেও আক্রমণ চালানো হচ্ছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে লেবাননে ইসরায়েলি পূর্ণাঙ্গ আক্রমণের পর থেকে ৪ হাজারেও বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার জন আহত হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি সই হয়। আগামী জানুয়ারিতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের কথা ছিল। কিন্তু তারা কেবল আংশিকভাবে প্রত্যাহার করে নেয় এবং পাঁচটি সীমান্ত চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রাখে।

আরো পড়ুন : একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকুন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *