জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করেছে সরকার

আইন-আদালত জাতীয় তথ্য-প্রযুক্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচ্ছদ লাইফ স্টাইল হ্যালোআড্ডা

২৯ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারির মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি ও পদায়নের সুবিধার জন্য জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করেছে সরকার।

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ যুগ্ম সচিব থেকে শুরু করে ওপরের স্তরের কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলার বিষয়ে পরামর্শ দিতে গত ৮ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে ছয় সদস্যের জনপ্রশাসনবিষয়ক কমিটি গঠন করে সরকার। এরপর তিন দফায় এ কমিটিতে পরিবর্তন আনা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, জনপ্রশাসন বিষয়ক কমিটির মতামত নিয়ে বদলি-পদায়নে বেশ জটিলতার সৃষ্টি হয়। অনেক সময় বদলি-পদায়নের ফলে জরুরি কাজগুলোও আটকে যায়। ফলে জাতীয় নির্বাচনের আগে জনপ্রশাসন মন্ত্রণালয় যাতে এককভাবে সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল করতে পারে সেজন্য এ কমিটি বাতিল করা হয়েছে।

আরো পড়ুন : ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার নির্দেশ দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *