একদিনে ১৩৯টি নমুনা পরীক্ষায় সাতজনের করোনা শনাক্ত

অর্থনীতি জনদুর্ভোগ জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ স্বাস্থ্য কথা হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার : দেশে একদিনে ১৩৯টি নমুনা পরীক্ষায় সাতজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ০৪ শতাংশ। তবে, এই সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা থেকে পাঁচজন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৯ হাজার ৫০২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৮০৭ জন।
সবশেষ শুক্রবার করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন : বাংলাদেশের হবিগঞ্জের নবীগঞ্জে নারীদের জন্য পূর্ণাঙ্গ মসজিদ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *