বাংলাদেশের হবিগঞ্জের নবীগঞ্জে নারীদের জন্য পূর্ণাঙ্গ মসজিদ

ওকে নিউজ স্পেশাল জাতীয় তথ্য-প্রযুক্তি ধর্ম নারী প্রচ্ছদ মুক্তমত লাইফ স্টাইল শিক্ষা সফলতার গল্প হ্যালোআড্ডা

বাংলাদেশের হবিগঞ্জে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় নির্মাণ করা হয়েছে নারীদের জন্য পূর্ণাঙ্গ মসজিদ। ২০২২ সালের ১৫ মার্চ এটি উদ্বোধন করা হয়। স্থানীয় দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার বালিকা শাখায় মসজিদটি স্থাপন করা হয়। নাম দেওয়া হয় ‘হযরত ফাতিমা (রা.) মহিলা হিফজ ভবন ও মসজিদ’।

এখানে প্রতিদিন মাদরাসার প্রায় ৩০০ ছাত্রী একসঙ্গে নামাজ আদায় করে থাকেন। দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার দাখিল শ্রেণির ছাত্রী মারজানা আক্তার বলেন, ‘আমরা আগে ছোট ছোট দলে ভাগ হয়ে নামাজ পড়তাম। এখন মসজিদে সবাই একসঙ্গে নামাজ আদায় করতে পারছি। হিফজ বিভাগের ছাত্রী নুসরাত জাহান বলেন, ‘এই মসজিদ শুধু নামাজের জায়গা নয়। আমরা এখানে কোরআন শিখি এবং ইসলামী আদর্শে বড় হওয়ার শিক্ষা পাই। মাদরাসার অধ্যক্ষ মো. লুৎফুর রহমান জানান, ‘আমাদের লক্ষ্য ছিল ছাত্রীদের জন্য মসজিদের ভিতরেই অজুর সুবিধাসহ নামাজ আদায়ের ব্যবস্থা করা। এ ছাড়া এই মসজিদে প্রতি বৃহস্পতিবার কোরআন-হাদিস চর্চার বিশেষ আয়োজনের মাধ্যমে ছাত্রী ও বয়স্ক নারীরা ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ হচ্ছেন।’ তিনি আরও বলেন, মসজিদটি রোডের পাশে হওয়ায় দূরদূরান্তের নারীযাত্রীরা গাড়ি থামিয়ে নামাজ আদায় করেন। মাদরাসা পরিদর্শন করে নবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আশরাফ আলী বলেন, ‘দারুল হিকমাহ মাদরাসায় হযরত ফাতিমা (রা.) মহিলা মসজিদ প্রশংসনীয় উদ্যোগ। নারী শিক্ষার্থীদের জন্য এ ধরনের পরিপূর্ণ ইবাদতস্থল আমাদের সমাজে বিরল। মসজিদটি হবিগঞ্জ জেলার নারী ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। জানা গেছে, মসজিদটি নির্মাণ করে দেন প্রবাসী সমাজসেবক মামুন চৌধুরী।

আরো পড়ুন : লন্ডন প্রধান উপদেষ্টা-তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে ঢাকা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *