করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় যুবকের মৃত্যু

অর্থনীতি জনদুর্ভোগ জাতীয় পুরুষ প্রচ্ছদ স্বাস্থ্য কথা হ্যালোআড্ডা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে মো. রকমান নামে এক যুবক মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ২১ জুলাই খুমেক হাসপাতালে বছরের প্রথম করোনা রোগীর মৃত্যু হয়েছিল। মো. রকমান (২৫) করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া চতুর্থ রোগী।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ইউনিটের ফোকালপারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, খুলনা মহানগরের হরিণটানার রায়েরমহল এলাকার বাসিন্দা মো. আনোয়ারের ছেলে মো. রকমান বুধবার রাত সাড়ে ১১টায় করোনা ইউনিটের রেড জোনে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

আরো পড়ুন : প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ আগামী জাতীয় সংসদ নির্বাচন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *