কালীগঞ্জে কনস্টেবল আফসার উদ্দিন এর জমকালো বিদায়

অর্থনীতি ওকে নিউজ স্পেশাল জাতীয় নিয়োগ বিজ্ঞপ্তি পুরুষ প্রচ্ছদ মুক্তমত লাইফ স্টাইল শিল্প-সাহিত্য সফলতার গল্প হ্যালোআড্ডা

কালীগঞ্জ( গাজীপুর) প্রতিনিধি // গাজীপুর জেলার কালীগঞ্জ থানার কনস্টেবল আফসার উদ্দিন ২৫ বছর ধরে বাংলাদেশ পুলিশ বাহিনীতে বিভিন্ন থানায় কর্মরত ছিলেন, সেচ্ছায় অবসর গ্রহন আবেদন এর প্রেক্ষিতে গাজীপুর জেলা পুলিশ সুপার ০৫ই আগষ্ট (সোমবার) সকল ১১ টার সময় কালীগঞ্জ থানা পুলিশের এক জামকালে আয়োজন এর মাধ্যমে অনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়েছে। বিদায় মহুর্তে আফসার উদ্দিন তার বক্তব্যে সকল অফিসার এবং সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন এত সুন্দর আয়োজন করার জন্য। আবেগ আপ্লুত হয়ে তিনি বলেন আমাকে থানা পুলিশ আনুষ্ঠানিক বিদায় দিবে আমি কল্পনা করি নাই, আমার আচার আচরণে কেউ যদি কোন ধরনের কষ্ট পেয়ে থাকেন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া এবং আপনাদের মঙ্গল কামনা করে আমি বিদায় নিলাম।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন আমি বিগত প্রায় এক বছর ধরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছি, আমার দেখা মতে আফসার উদ্দিন একজন সৎ এবং পরোপকারী পুলিশ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। তিনি কোন সময় ডিউটি অবহেলা করেন নাই, আমি আমার পক্ষ থেকে আফসার উদ্দিন এর মঙ্গল কামনা করছি। তার নেক হায়াত কামনা করি, আমি আমার থানার সকল সদস্যদের পক্ষে অশ্রুজল নয়নে বিদায় দিচ্ছি। বিদায় মুহুর্তে আফাসার উদ্দিনকে, ক্রেস্ট, পান্জাবি, পায়জামা, টুপি, তজবি উপহার প্রদান করে একটি প্রাইভেট কার সাজিয়ে আফসার উদ্দিনকে গাড়ীতে উঠিয়ে থানার গেইটের বাহিরে ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ কালীগঞ্জ থানার সকল পুলিশ সদস্যরা বিদায় জানান।

মোঃ ইব্রাহীম খন্দকার
কালীগঞ্জ( গাজীপুর)

আরো পড়ুন : একদিনে গাজায় ইসরাইলি সেনারা হত্যা করেছে ৫২, দুর্ভিক্ষে মারা গেল ৮ জন, এক হাজার বিজ্ঞানীর চিঠি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *