একদিনে গাজায় ইসরাইলি সেনারা হত্যা করেছে ৫২, দুর্ভিক্ষে মারা গেল ৮ জন, এক হাজার বিজ্ঞানীর চিঠি

আইন-আদালত আন্তর্জাতিক ক্রাইম নিউজ জনদুর্ভোগ তথ্য-প্রযুক্তি ধর্ম প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

শুধু মঙ্গলবার গাজায় কমপক্ষে ৫২ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। এসব মানুষ খাদ্য সহায়তা নিতে উপস্থিত হয়েছিলেন। ২৪ ঘণ্টায় ইসরাইলসৃষ্ট দুর্ভিক্ষের কারণে আরও ৮ জন ফিলিস্তিনি মারা গেছেন।

ওদিকে কমপক্ষে এক হাজার বিজ্ঞানী ইউরোপের পারমাণবিক গবেষণা সংস্থা সার্নের (সিইআরএন) কাছে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। এতে গাজায় ইসরাইলকে যুদ্ধ বন্ধ করতে তাদেরকে অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মূলনীতি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পিটিশনে বলা হয়েছে, বিজ্ঞানী হিসেবে আমরা বিশ্বাস করি আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞানের বিনিময় এবং মতের স্বাধীন চলাচল মানব অগ্রগতি ও শান্তির চালক। মধ্যপ্রাচ্যের বিজ্ঞানীরা বছরের পর বছর এই আদর্শ ধরে রেখেছেন। তারা আরও লিখেছেন, আমরা মেনে নিতে পারি না ইসরাইলি সরকারের আরোপিত এই যুদ্ধ কেবল প্রাণহানি ও মানব মর্যাদার অবমাননাই ঘটাচ্ছে না, বরং ইসরাইলি ও ফিলিস্তিনি বিজ্ঞানীদের পারস্পরিক শান্তিপূর্ণ সহযোগিতাকেও বিপন্ন করছে। উল্লেখ্য, সার্নেই রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পার্টিকেল অ্যাক্সেলারেটর লার্জ হেড্রন কলাইডার।

ওদিকে সোমবার ইসরাইল মোট ৯৫টি ত্রাণবাহী ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি দেয়। যা দৈনিক ন্যূনতম ৬০০ ট্রাকের প্রয়োজনের মাত্র ১৫ শতাংশ বলে জানিয়েছে গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস। ইসরাইলের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৬১,০২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,৫০,৬৭১ জন।

আরো পড়ুন : ২৪ ঘণ্টায় আরও ৩ জনসহ ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *