গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

জনদুর্ভোগ জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের চাচা-ভাতিজাসহ তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০ টার দিকে উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কামালের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ব্যক্তিরা হলেন- কামালের পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২৮) একরামুল হকের ছেলে মোশারফ হোসেন ও মৃত সাহেব উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬০)।

স্বজনরা জানায়, ওই সময় মিলন মিয়া তার ঘরের চালায় উঠে গাছের পাতা পরিস্কার করছিলেন। এরপর অন্য একটি ঘরের চালায় পা রাখলে বিদ্যুতায়িত হয়। এসময় চাচা আফজাল ও মোশারফ তাকে উদ্ধার করতে গিয়ে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সবাইকে আহত অবস্থায় উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন জনকেই মৃত্যু ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন কামালের পাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্যা আলেয়া বেগমের স্বামী আব্দুল মান্নান। তিনি বলেন, একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনাটি খুবই বেদনাদায়ক।

ফারুক হোসেন, গাইবান্ধা।

আরো পড়ুন : বগুড়ার নিহত কৃষক মাসুদ রানা হত্যা বিচার ও হত্যা কারিদের ফাসিন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *