বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের চিহ্নিত ভূমিদস্যু ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর সিরাজুল, আলতাব, হান্নান গংদের সন্ত্রাসী হামলায় নিহত কৃষক মাসুদ রানা হত্যার বিচার ও হত্যা কারিদের ফাসির দাবি এবং হত্যা মামলাটি ব্যহত করতে ষড়যন্ত্র মুলক বাড়ী ভাংচুরের মিথ্যা মামলা দায়েরের অপচেষ্টা চালানোর প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল করেছেন নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় শান্তিপূর্ন গ্রামবাসীর আয়োজনে মির্জাপুর সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তারা রাখেন, মুকুল, সুফিয়ান, শামীম,খালেক, আমিরুল,তাইজুল, স্বপ্না,পারভীন,ছালিমা,খালেদা,মাকছুদা.রুপালীসহ অন্যরা। মানববন্ধন শেষ সর্বস্তরের মানুষের আংশ গ্রহনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বক্তরা বলেন মাসুদ রানার হত্যা কারির এলাকার চিহ্নিত ভূমিদস্যু সন্ত্রাসী সিরাজুল, আলতাব, দুখু, হান্নান গং ও সহযোগীদের দ্রæত বিচার এবং ফাসির দাবি জানান।
বগুড়া।
আরো পড়ুন : ৮৪ দিনে কোরআনের হাফেজ হওয়া বিস্ময়কর ১০ বছর বয়সী বালকের নাম আবু বকর
