গেবিন্দগঞ্জে প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অর্থনীতি জাতীয় প্রচ্ছদ মুক্তমত লাইফ স্টাইল হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গেবিন্দগঞ্জে প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নাগরিক ঐক্যের আয়োজনে ও উপজেলার সর্বস্তরের জনগণের বাস্তবায়নে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহŸায়ক এমএ মতিন মোল্লা, ইপিজেড বাস্তবায়ন কমিটি নেতা নাগরিক ঐক্যের আহŸায়ক মোস্তকিম আহমেদ, সদস্য সচিব শাকিব হাসান, নাগরিক ঐক্যের নেতা সাধন কুমার মোহন্ত, মামুন খান, মাকসুদুর রহমান, অয়ন সুলতান, আর এস রাশেদ, যুব জামায়ত নেতা ফারুক হোসেন, পৌর ছাত্রদলের আহŸায়ক খায়রুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন প্রস্তবিত ইপিজেড দ্রæতবাস্তবায়ন করে শিক্ষিত বেকার যুবসমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। এই ইপিজেড নিয়ে কোন ষড়যন্ত্র গোবিন্দগঞ্জবাসী মেনে নেবে না। শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-রংপুর মহাসড়ক সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ফারুক হোসেন, গাইবান্ধা

আরো পড়ুন : গাইবান্ধা জেনারেল হাসপাতালে ১৭ দিন ধরে অচেতন অজ্ঞাত কিশোর

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *