গোবিন্দগঞ্জে মোবাইল হারানোকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

ক্রাইম নিউজ জনদুর্ভোগ জাতীয় তথ্য-প্রযুক্তি পুরুষ পুরুষ অধিকার প্রচ্ছদ স্বাস্থ্য কথা হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল হারানোকে কেন্দ্র করে সংঘর্ষে সালজার রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত সালজার রাখাল বুরুজ ইউনিয়নের কাজীপাড়াা গ্রামের মৃত নুরুল ইসলাম ব্যাপারীর ছেলে। স্থানীয়রা জানান গত বুধবার রাতে ত্রিমোহনী ব্রীজ বাজার এলাকায় এই সংর্ঘষের ঘটনা ঘটে।

স্থানীয় সালজার রহমানের সাথে গ্রচ্ছ গ্রামের ফারুক হোসেন ও তার ভাই ফেরদৌসের একটি মোবাইল হারিয়ে ফেলা নিয়ে দ্ব›দ্ব ছিল। এর জের ধরে সন্ধ্যায় সালজারের লোকজনের সাথে ফারুক হোসেন ও ফেরদৌেেসর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সালজার আলী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সে অনুযায়ী তাকে বগুড়া নেয়ার পথে সালজার মারা যায়।

গোবিনাদগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল এ বিষয়টি নিশ্চিত তরে জানান, এ ব্যাপারে একটি মামলা দায়েরের পত্রিয়া চলছে।

ফারুক হোসেন, গাইবান্ধা

আরো পড়ুন  : গেবিন্দগঞ্জে প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *