গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ‘ভালো’ ছিল

জনপ্রতিনিধি জাতীয় তথ্য-প্রযুক্তি পুরুষ প্রচ্ছদ মুক্তমত হ্যালোআড্ডা

বিবিসি বাংলা : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিকে ঘিরে যে সংঘাতের ঘটনা ঘটেছে সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ‘ভালো’ ছিল বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনী তো আমার মতে আমি যতটুকু দেখেছি তারা ভালো ভূমিকা পালন করেছে এবং তারা সফলভাবে সেখান থেকে প্রত্যেককে ইভাকুয়েট করতে পেরেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, অস্ত্রশস্ত্রসহ হামলা করেছে, তারা গ্রেপ্তার হবে।’

আজ বৃহস্পতিবার বিডায় আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

এদিকে গতকাল বুধবার গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল কি না এমন প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের কাছে।

তখন তিনি বলেন, ‘আমরা দেখাতে পারি কোনো ধরনের ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্নের ঘটনা ঘটেনি। আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে যেকোনো পরিস্থিতিতে আমরা ইন্টারনেট শাট ডাউন করব না।’

তিনি বলেন, ‘ইন্টারনেট শাট ডাউন আমাদের জুলাই স্পিরিটের বিরুদ্ধে যায় এবং একই সঙ্গে আমাদের ব্যবসায়িক যে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টকে ক্ষতিগ্রস্ত করে।

আরো পড়ুন : তৃষ্ণা রানীর জোড়া গোলে ৩-০ ব্যবধানের জয় পেয়েছে বাংলাদেশ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *