ঘুসি মেরে ভেঙ্গে চুরমার করে ফেলেন বিমানের মনিটর, যাত্রীকে বিমানবাহিনীর জিম্মায়

অর্থনীতি আইন-আদালত ক্রাইম নিউজ তথ্য-প্রযুক্তি পুরুষ প্রচ্ছদ ভ্রমণ হ্যালোআড্ডা

লন্ডন থেকে সিলেটগামী বিমানের একটি ফ্লাইটে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে এক যাত্রীকে বিমানবাহিনীর জিম্মায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বিমান অবতরণের আগে সিলেট ওসমানী বিমানবন্দরে বিমানের ভেতরে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষের সূত্র জানায়, লন্ডন থেকে ছেড়ে আসা বিমানের (বিজি-২০১) ফ্লাইটটি সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের আগে শওকত আলী নামে এক যাত্রী উত্তেজিত হয়ে ঘুসি মেরে বিমানের একটি মনিটর ভেঙে ফেলেন। এছাড়াও তিনি বিমানের অন্যান্য কিছু জিনিসও ক্ষতিগ্রস্ত করেন।

কর্তৃপক্ষ জানায়, ভাঙা মনিটরটির মূল্য প্রায় ১১ লাখ টাকা। পরে বিমান অবতরণের পর বিমানবন্দর কর্তৃপক্ষ মো. শওকত আলীকে আটক করে বিমানবাহিনীর জিম্মায় দেন।

বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলন ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

বিমানবন্দরের স্টেশন ম্যানেজার আলমগীর হোসেন বলেন, “যাত্রীটি বিমানের ভেতরে উচ্ছৃঙ্খল আচরণ করেছেন এবং মনিটরসহ বিভিন্ন জিনিসের ক্ষতি করেছেন। ক্ষতিপূরণ দিতে রাজি না হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সূত্র জানায়, ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা গেলে যাত্রীকে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। ক্ষতিপূরণ না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন : সোনালী আঁশ বাদ, এনসিপিকে হয় শাপলা নয়তো ধান প্রতীক দিতে হবে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *