জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা পেলেন সাহসী ভূমিকার স্বীকৃতি

ওকে নিউজ স্পেশাল তথ্য-প্রযুক্তি নারী প্রচ্ছদ বিনোদন বিনোদন অন্যান্য মুক্তমত শিক্ষা শিল্প-সাহিত্য সফলতার গল্প হ্যালোআড্ডা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস–২০২৫ উপলক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘ফ্যাসিবাদী দুঃশাসন ও মানবাধিকার লঙ্ঘনে রাষ্ট্রের দায়’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ফ্যাসিবাদী শাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

২০২০ সালের অক্টোবরে এক ফেসবুক ওয়েবিনারে অতিথির বক্তব্যের পরিপ্রেক্ষিতে খাদিজাতুল কুবরা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা করে পুলিশ। পুলিশ অভিযোগপত্র দাখিলের পর রাজধানীর কলাবাগান ও নিউমার্কেট থানায় দায়ের করা এই মামলায় ২০২২ সালের ২৭ আগস্ট খাদিজাকে গ্রেপ্তার করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১৪ মাস কারাগারে থাকার পর ২০২৩ সালের ২০ নভেম্বর মুক্তি পান।

এ বিষয়ে খাদিজাতুল কুবরা বলেন, ‘আমি এখন কিছুটা স্বস্তির নিশ্বাস নিতে পারব এই ভেবে যে আমি হারিয়ে যাইনি। আপনারা আমাকে মনে রেখেছেন ও প্রতিশ্রুতি দিয়েছেন, আমার পাশে আপনারা সব সময় থাকবেন এবং সাহায্য করে যাবেন। সব সময় বলে এসেছি এবং এখনো বলি, আমি ও আমরা চেষ্টা করব যাতে আমার মতো কারও মানবাধিকার ক্ষুণ্ন না হয়, কেউ যাতে কোনো নির্যাতনের শিকার না হয়, দেশে কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। সবকিছুর উন্নয়নে কাজ করে যাব আমরা।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রইছ্ উদ্‌দীন এবং বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মোশাররাফ হোসেন।

আরো পড়ুন : সালমান শাহর মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার চািইলেন শাবনূর

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *