নেতানিয়াহুর গাজায় শক্তিশালী হামলার নির্দেশে যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত

অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক ক্রাইম নিউজ জনদুর্ভোগ তথ্য-প্রযুক্তি ধর্ম প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় অবিলম্বে শক্তিশালী বিমান ও স্থল হামলার নির্দেশ দিয়েছেন। তবে এসব হামলা কখন এবং কোথায় চালানো হবে, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। হামাসের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের প্রতিক্রিয়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সরকার । ইসরাইলের দাবি, গাজায় এখনও থাকা ১৩ ইসরাইলি বন্দির মৃতদেহ হামাস এখনো হস্তান্তর করেনি, যা চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

অন্যদিকে, হামাস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে থাকা ওই মৃতদেহগুলো উদ্ধার করতে বিশেষজ্ঞ দল ও ভারী যন্ত্রপাতির প্রয়োজন। ইসরাইল গত কয়েক দিনে সীমিত পরিসরে এমন সহায়তা দেওয়ার অনুমতি দিলেও এখন পর্যন্ত সব মৃতদেহ উদ্ধার সম্ভব হয়নি।

মধ্যস্থতাকারী দেশগুলো, ইসরাইলি ও মার্কিন কর্মকর্তারা-যাদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন-আগেই জানতেন যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বন্দিদের দেহ উদ্ধার করা অত্যন্ত কঠিন কাজ হবে।

চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসের হাতে থাকা বন্দিদের দেহ ফেরত দেওয়ার কথা ছিল, বিনিময়ে ইসরাইলও তাদের সামরিক অভিযান আংশিক স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে বন্দিদের দেহ উদ্ধার জটিল হয়ে পড়ায় পরিস্থিতি আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

নেতানিয়াহুর নতুন হামলার নির্দেশে গাজায় মানবিক পরিস্থিতি আরও অবনতি ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা।

বিশ্লেষকরা বলছেন, বন্দিদের দেহ উদ্ধারে ব্যর্থতা ইসরাইলের সামরিক প্রতিক্রিয়ার অজুহাত হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা যুদ্ধবিরতির ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে।

সূত্র: আল-জাজিরা

আরো পড়ুন : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা পেলেন সাহসী ভূমিকার স্বীকৃতি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *