পবিত্র হজের খুৎবায় মুসলিমদের ঐক্য ও সংহতির আহ্বান

আন্তর্জাতিক ওকে নিউজ স্পেশাল তথ্য-প্রযুক্তি ধর্ম প্রচ্ছদ লাইফ স্টাইল হ্যালোআড্ডা

পবিত্র হজের খুৎবায় মুসলিমদের মধ্যে ঐক্য ও সংহতির ওপর জোর দিয়েছেন মসজিদুল হারামের ইমাম শায়খ ড. সালেহ বিন হুমাইদ।  পবিত্র আরাফাত দিবসে মসজিদে নামিরায় তিনি খুৎবা দেন। এদিনকে মূল হজ হিসেবে মনে করা হয়। হজযাত্রীরা আজ ভোরে মিনা থেকে আরাফাতের ময়দানে এসে সমবেত হন। সৌদি আরব কর্তৃপক্ষ তীব্র গরমের কারণে সকাল দশটা থেকে বড় একটি সময় হজযাত্রীদের বাইরে অবস্থান না করার পরামর্শ দেয়। এ জন্য দিনের বেলা অন্য বছরের মতো হজযাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়নি। তবু যে যেভাবে পেরেছেন ইবাদতে মশগুল ছিলেন। সূর্যাস্তের পর তারা ছুটে যান মুজদালিফায়। সেখানে রাতে অবস্থান করে কঙ্কর সংগ্রহ করবেন। আজ হজের ইমাম শায়খ ড. সালেহ বিন হুমাইদ বলেন, ঈমানদারদের উচিত আল্লাহকে ভয় করা এবং তাকওয়া অবলম্বন করা। তাকওয়া ঈমানদারের বৈশিষ্ট্য। তিনি বলেন, শয়তান মুসলমানদের প্রকাশ্য শত্রু। মুসলমানদের উচিত পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা। শায়খ সালেহ বিন হুমাইদ বলেন, আল্লাহ তায়ালা ইসলামকে মানবজাতির জন্য দ্বীন হিসেবে পছন্দ করেছেন। যদি তুমি তোমার শত্রুকে ক্ষমা করো, তাহলে আল্লাহ তোমাকে তাঁর বন্ধু বানিয়ে নেবেন। তিনি আরও বলেন, সৎকর্ম পাপসমূহকে মুছে দেয়। তাই আমাদের উচিত যতটা সম্ভব নেক কাজের চেষ্টা করা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহর এবাদত এমনভাবে করো যেন তুমি তাঁকে দেখছ। হজের সময় বেশি বেশি আল্লাহর জিকির (স্মরণ) করা উচিত, বেশি বেশি দোয়া করা উচিত এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রার্থনা করা উচিত। আল্লাহ বলেছেন, নেক কাজে একে অপরকে সাহায্য করো এবং মন্দ কাজে বাধা দাও।
১২ জিলহজ তারিখে সূর্য ঢলে পড়ার পর তিনটি শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হবে। ১৩ জিলহজ রমি জামেরাত শেষে হজযাত্রীরা মিনা থেকে তাদের বাসস্থানে ফিরে যাবেন।

আরো পড়ুন : সুন্দরবনে কম্বিং অপারেশন জোরদার করতে কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *