পলাশবাড়ীতে একই ঘরে ঝুলছিল দম্পতির মরদেহ

ক্রাইম নিউজ জাতীয় তথ্য-প্রযুক্তি নারী পুরুষ প্রচ্ছদ মনোকথা হ্যালোআড্ডা

গাইবান্ধা  প্রতিনিধি: গাইবান্ধা গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একই ঘর থেকে রাসেল মিয়া (২২) ও তার স্ত্রী জুই আকতার (১৮) নামের স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত রাসেল মিয়া ওই গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। পেশায় তিনি নির্মাণ শ্রমিক ছিলেন। স্বজনরা জানায়, সোমবার (২ জুন) রাতে ওই স্বামী-স্ত্রী খাওয়া-দাওয়া শেষে তারা নিজ ঘরে ঘুমাতে যায়। পরদিন সকাল ৭ টার দিকে রাসেলের মা রাশিদা বেগম তাদের ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর উঁকি দিলে দেখেন, রাসেল ও তার স্ত্রী ঘরের বাঁশের ধর্ণার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

এ বিষয়ে বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, প্রায় ৩ মাস আগে রাসেল মিয়ার সঙ্গে জুই আকতারের বিয়ে হয়। এরই মধ্যে তাদের এই ঘটনাটি খুবই বেদনাদায়ক।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট প্রাণ গেল গৃহবধূর

জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজিয়া বেগম (৫৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জুন) দুপুরের দিকে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত রেজিয়া বেগম ওই গ্রামের আজিজল হকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রেজিয়া বেগম বাড়ির পাশে কাজে ব্যস্ত থাকার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষেয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদন করায় লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

ফারুক হোসেন, গাইবান্ধা।

আরো পড়ুন : ‘বীর মুক্তিযোদ্ধা’ হবেন বঙ্গবন্ধু–তাজউদ্দীনসহ মুজিবনগর সরকারের সদস্যরা, অন্যরা সহযোগী

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *