প্রকাশ্যে এল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ইসলামী ছাত্রী সংস্থা

ধর্ম নারী প্রচ্ছদ লাইফ স্টাইল শিক্ষা হ্যালোআড্ডা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা প্রকাশ্যে এসেছেন। নারী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের কয়েকটি দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করার মাধ্যমে প্রকাশ্যে এসেছেন তাঁরা।

ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী ও সেক্রেটারির নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বুধবার উপাচার্যের কার্যালয়ে উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন।

ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রীর নাম সাবিকুন্নাহার তামান্না। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। থাকেন কবি সুফিয়া কামাল হলে; আর সেক্রেটারি মোছা. আফসানা আক্তার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী। তাঁরা দুজনই ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আরো পড়ুন : জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হতে হবে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *