১৬ অক্টোবর রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র জন্ম আর বেগম মতিয়া চৌধুরী’র মৃত্যুদিন, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

ইতিহাস-ঐতিহ্য তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ

ঐতিহাসিক বিশেষ সংবাদ: প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেইসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) oknews24bd.com এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা।

১৬ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৮৯তম (অধিবর্ষে ২৯০তম) দিন। বছর শেষ হতে আরো ৭৬ দিন বাকি রয়েছে।

আজ বিশ্ব খাদ্য দিবস ৷ বিশ্ব অ্যানাস্থেসিয়া দিবস ৷ আজকের দিনে পৃথিবিতে ইতিহাস সৃষ্টিকারী জয়-পরাজয়ের অনেক ঘটনাই ঘটেছে, তার মধ্যে ৭৬ টি ঘটনা উল্লেখ্যযোগ্য। আবার এই আজকের দিনেই পৃথিবিকে বদলে দেয়ার মতো অনেক মানবেরই জন্ম এবং মৃত্যু হয়েছে তার মধ্যে জন্মেছেন ২৫ জন, আর আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়েছে ২৪ জন। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়-

আরো পড়ুন : ১০ অক্টোবর, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

ঘটনাবলী

৪৫৬ – রিসিমার পিয়াচেনৎসায় অ্যাভিটাসকে পরাজিত করেন এবং পশ্চিম রোমান সাম্রাজ্যের অধিপতি হন।

৬৯০ – উ জে তিয়ান চীনের প্রথম সম্রাজ্ঞী হন। উ জে তিয়ান হলেন চীনের ইতিহাসে একমাত্র সম্রাজ্ঞী।

৯১২ – তৃতীয় আবদুর রহমান কর্ডোভার অষ্টম আমির হন।

৯৫৫ – রাজা প্রথম অটো বর্তমান মেকলেনবুর্গ-ফরপোমার্নে স্লাভ বিদ্রোহ দমন করেন।

১৩১১ – ভিয়েনা কাউন্সিলের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

১৩৮৪ – জাদউইগা পোল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন, যদিও তিনি একজন নারী ছিলেন।

১৫৯০ – ভেনোসার যুবরাজ কার্লো জেসুয়ালদো তার স্ত্রী ও তার প্রেমিককে হত্যা করেন।

১৭১০ – ব্রিটিশ সৈন্যরা পোর্ট রয়্যাল দখল করে।

১৭৩৬ – গণিতবিদ উইলিয়াম হুইস্টনের ভবিষ্যদ্বাণীকৃত ধূমকেতু পৃথিবীতে আঘাত হানতে ব্যর্থ হয়।

১৭৫৬ – মনিহারীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার কাছে শওকত জং পরাজিত ও নিহত হন।

১৭৫৭ – অস্ট্রিয়ার সৈন্যরা বার্লিন দখল করে।

১৭৮০ – আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: ব্রিটিশদের নেতৃত্বে রয়্যালটন অভিযান নিউ ইংল্যান্ডে শেষ আদিবাসী অভিযান হিসেবে পরিচালিত হয়।

১৭৮০ – ১৭৮০-এর মহা হারিকেন ষষ্ঠ দিনে শেষ হয়, এতে লেসার অ্যান্টিলিসের ২০,০০০ থেকে ২৪,০০০ বাসিন্দা নিহত হন।

১৭৯৩ – ফরাসি বিপ্লব: রানী মারি আঁতোয়ানেতকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৭৯৩ – প্রথম জোটের যুদ্ধ: ভাতিনি যুদ্ধে ফরাসি বিজয়ের ফলে অস্ট্রিয়া মোবেজ অবরোধ তুলে নিতে বাধ্য হয়।

১৮০৫ – তৃতীয় জোটের যুদ্ধ: নেপোলিয়ন উলমে অস্ট্রীয় সেনাবাহিনীকে ঘিরে ফেলেন।

১৮১৩ – ষষ্ঠ জোট চার দিনব্যাপী লাইপজিগের যুদ্ধে নেপোলিয়নকে আক্রমণ করে।

১৮১৫ – ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়ন বোনাপার্টকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়।

১৮১৭ – ইতালীয় অভিযাত্রী ও প্রত্নতাত্ত্বিক জোভান্নি বেলজোনি রাজাদের উপত্যকায় প্রথম সেতির সমাধি আবিষ্কার করেন।

১৮১৭ – সিমোন বলিভার ভেনেজুয়েলায় বর্ণপ্রথাকে চ্যালেঞ্জ করার জন্য ম্যানুয়েল পিয়ারকে মৃত্যুদণ্ড দেন।

১৮২৯ – আমেরিকার প্রথম আধুনিক ট্রিমন্ট হোটেল উদ্বোধন করা হয়।

১৮৩৪ – আগুনে লন্ডন পার্লামেন্টের অনেক মূল্যবান দলিল পুড়ে যায়।

১৮৩৬ – গ্রেট ট্রেক: আফ্রিকানার ভোর্ট্রেকাররা মাতাবেলে আক্রমণ প্রতিহত করে, তবে তাদের গবাদি পশু হারায়।

১৮৪১ – কানাডা প্রদেশে কুইন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৮৪৩ – উইলিয়াম রোয়ান হ্যামিল্টন কোয়াটারনিয়ন আবিষ্কার করেন, যা জটিল সংখ্যার ত্রিমাত্রিক ব্যবস্থা।

১৮৪৬ – উইলিয়াম টি. জি. মর্টন একটি অস্ত্রোপচারের সময় ইথার অ্যানেস্থেসিয়া প্রয়োগ করেন।

১৮৫৯ – বিলোপবাদী জন ব্রাউন ও তার সমর্থকরা হার্পার্স ফেরিতে অভিযান শুরু করেন।

১৮৬৭ – আলাস্কা গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।

১৮৬৯ – বিখ্যাত আমেরিকান প্রতারণা কার্ডিফ জায়ান্ট আবিষ্কৃত হয়।

১৮৬৯ – গার্টন কলেজ, কেমব্রিজ প্রতিষ্ঠিত হয়, যা ইংল্যান্ডের নারীদের জন্য প্রথম আবাসিক কলেজ।

১৮৭৫ – ইউটার প্রোভোতে ব্রিগহাম ইয়ং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৮৮২ – নিকেল প্লেট রেলপথ ব্যবসার জন্য খুলে দেওয়া হয়।

১৮৯১ – ভালপারাইসোতে মার্কিন নাবিকদের ওপর হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও চিলির মধ্যে কূটনৈতিক সংকট দেখা দেয়, যা প্রায় যুদ্ধের দিকে নিয়ে যায়।

১৯০৫ – বঙ্গভঙ্গ সংঘটিত হয়। লর্ড কার্জন প্রথম বঙ্গভঙ্গ কার্যকর করলে পূর্ববঙ্গের জন্ম হয় এবং সারা বাংলায় এর বিরুদ্ধে অরন্ধনসহ প্রতিবাদ হয়।

১৯০৫ – স্বদেশী আন্দোলনের প্রাণকেন্দ্র কলকাতার ফেডারেশন হলের (ভগিনী নিবেদিতা প্রদত্ত নাম- মিলন মন্দির) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আনন্দমোহন বসু।

১৯০৯ – উইলিয়াম হাওয়ার্ড টাফ্ট ও পোরফিরিও দিয়াস মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর রাষ্ট্রপতিদের মধ্যে প্রথম শীর্ষ বৈঠক করেন। তারা অল্পের জন্য হত্যাচেষ্টা থেকে রক্ষা পান।

১৯১৫ – রাজকীয় ব্রিটেন বুলগেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯১৬ – যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসিটিতে প্রথম জন্মনিয়ন্ত্রক ক্লিনিক উদ্বোধন।

১৯১৯ – অ্যাডলফ হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টির সভায় প্রথম জনসমক্ষে ভাষণ দেন।

১৯২৩ – ওয়াল্ট ডিজনি ও তার ভাই রয় মিলে দি ওয়াল্ট ডিজনি কোম্পানি প্রতিষ্ঠা করেন।

১৯৩৪ – চীনে চিয়াং কাই শেকের বিরুদ্ধে এক লক্ষ সেনাসহ মাও সেতুংয়ের ৯ হাজার মাইল লং মার্চ।

১৯৩৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: নং ৬০৩ স্কোয়াড্রন আরএফ ব্রিটেনে লুফটওয়াফের প্রথম বিমান হামলা প্রতিহত করে।

১৯৪০ – পোল্যান্ডে ওয়ারশ ঘেটো প্রতিষ্ঠিত হয়।

১৯৪৩ – বাংলায় ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে ৪০ হাজার লোকের জীবনাবসান ঘটে।

১৯৪৩ – ইতালিতে রোমান ঘেটোতে অভিযান পরিচালিত হয়।

১৯৪৫ – কানাডার কুইবেকে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রতিষ্ঠিত হয়।

১৯৪৬ – নুরেমবার্গ বিচার: আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল কর্তৃক দোষী সাব্যস্ত দশজন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৯৪৭ – ফিলিপাইন যুক্তরাজ্যের কাছ থেকে টার্টল দ্বীপপুঞ্জ ও মাংসি দ্বীপপুঞ্জের প্রশাসন গ্রহণ করে।

১৯৪৯ – চীন ও মঙ্গোলিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

১৯৪৯ – গ্রিক কমিউনিস্ট পার্টি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে, এর ফলে গ্রিক গৃহযুদ্ধ শেষ হয়।

১৯৫১ – পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলি খান রাওয়ালপিন্ডিতে নিহত হন।

১৯৫৩ – কিউবার বিপ্লবী ফিদেল কাস্ত্রো তার ইতিহাস আমাকে মুক্তি দেবে ভাষণ দেন এবং ফুলহেনসিও বাতিস্তা সরকার কর্তৃক মনকাডা ব্যারাকে হামলার নেতৃত্ব দেওয়ার জন্য ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।

১৯৬২ – কিউবান ক্ষেপণাস্ত্র সংকট শুরু হয়: মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডিকে ১৪ অক্টোবর ইউ-২ বিমানের তোলা পারমাণবিক ক্ষেপণাস্ত্রের ছবি সম্পর্কে জানানো হয়।

১৯৬৪ – চীনে প্রথমবারের মতো পারমাণবিক বোমার বিস্ফোরণ হয়।

১৯৬৪ – লিওনিদ ব্রেজনেভ সোভিয়েত কমিউনিস্ট পার্টির নেতা হন, অন্যদিকে আলেক্সেই কোসিগিন সরকার প্রধান হন।

১৯৬৮ – টমি স্মিথ ও জন কার্লোস অলিম্পিকে ব্ল্যাক পাওয়ার স্যালুটে অংশ নেওয়ায় মার্কিন অলিম্পিক দল থেকে বহিষ্কৃত হন।

১৯৬৮ – জ্যামাইকার কিংস্টন রডনি দাঙ্গায় কেঁপে ওঠে, যা ওয়াল্টার রডনিকে দেশ থেকে নিষিদ্ধ করার কারণে ঘটে।

১৯৬৮ – ইয়াসুনারি কাওয়াবাতা সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম জাপানি ব্যক্তি হন।

১৯৭০ – কানাডার প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডো অক্টোবর সংকটের সময় যুদ্ধ ব্যবস্থা আইন জারি করেন।

১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জর্ডান।

১৯৭৩ – হেনরি কিসিঞ্জার ও লে ডুক থো নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

১৯৭৫ – ইন্দোনেশীয় সৈন্যরা পর্তুগিজ তিমুরে অস্ট্রেলীয় সাংবাদিকদের একটি দল বালিবো ফাইভকে হত্যা করে।

১৯৭৫ – বাংলাদেশের তিন বছর বয়সী রহিমা বানু প্রাকৃতিকভাবে সংক্রমিত গুটিবসন্তের শেষ পরিচিত রোগী।

১৯৭৫ – অস্ট্রেলীয় জোট সরকারের বার্ষিক বাজেটের তহবিল স্থগিত করার পক্ষে ভোট দিলে সাংবিধানিক সংকট সৃষ্টি হয়।

১৯৭৮ – কার্ডিনাল ক্যারল ভয়তিলা পোপ দ্বিতীয় জন পল হিসেবে পোপ নির্বাচিত হন, তিনি ১৫২৩ সালের পর প্রথম অ-ইতালীয় পোপ হন।

১৯৮৪ – ডেসমন্ড টুটু নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

১৯৯১ – জর্জ হেনার্ড টেক্সাসের কিলিনে নির্বিচারে গুলি চালিয়ে ২৩ জনকে হত্যা ও ২০ জনকে আহত করেন।

১৯৯৫ – ওয়াশিংটন, ডি.সি.তে মিলিয়ন ম্যান মার্চ অনুষ্ঠিত হয়। প্রায় ৮,৩৭,০০০ মানুষ অংশ নেয়।

১৯৯৫ – স্কটল্যান্ডে স্কাই সেতু উদ্বোধন করা হয়।

১৯৯৬ – গুয়াতেমালা সিটিতে একটি ফুটবল ম্যাচে পদদলিত হয়ে ৮৪ জন নিহত ও ১৮০ জন আহত হন।

১৯৯৭ – এক কোটি ৩৮ লাখ ডলার আত্মসাতের অভিযোগে সুইস তদন্তকারী কর্তৃক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও তার পরিবার বর্গের ব্যাংক একাউন্ট জব্দ করে।

১৯৯৮ – লন্ডনে চিলির সাবেক স্বৈরশাসক অগুস্তো পিনোশে গ্রেফতার হন।

১৯৯৯ – ৭.১ মাত্রার হেক্টর মাইন ভূমিকম্প দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আঘাত হানে।

২০০২ – প্রাচীন আলেকজান্দ্রিয়া গ্রন্থাগারের স্মরণে মিশরে বিবলিওথেকা আলেকজান্দ্রিনা উদ্বোধন করা হয়।

২০১৩ – লাও এয়ারলাইন্স ফ্লাইট ৩০১ লাওসের পাকসে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়, এতে ৪৯ জন নিহত হন।

২০১৭ – ওফেলিয়া ঝড় যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে আঘাত হানে, ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিদ্যুৎ বিভ্রাট ঘটায়।

২০২০ – প্রথমবারের মতো কোন বেসরকারি সংস্থা হিসেবে স্পেস এক্স আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পৌঁছে দেয়।

       জন্মদিন

      ১৭৫৮ – নোয়া ওয়েবস্টার, মার্কিন অভিধান লেখক, পাঠ্যপুস্তক লেখক ও বানান সংস্কারক। (মৃ.২৮/০৪/১৮৪৩)
      ১৮৪০ – কাউন্ট কুরোদা কিয়োতাকা, জাপানি রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।
      ১৮৫৪ – অস্কার ওয়াইল্ড, আয়ারল্যান্ডীয় নাট্যকার, ঔপন্যাসিক এবং কবি। (মৃ.৩০/১১/১৯০০)
      ১৮৬১ – খেতড়ির রাজা অজিত সিং, স্বামী বিবেকানন্দের একনিষ্ঠ অনুগামী ভক্ত ও পৃষ্ঠপোষক। (মৃ.১৯৬১)
      ১৮৬৩ – স্যার অস্টেন চেম্বারলেইন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ ও চ্যান্সেলর।
      ১৮৭৬ – জিমি সিনক্লেয়ার, প্রথিতযশা দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ. ১৯১৩)
      ১৮৮৮ – ইউজিন ওনিল, মার্কিন নাট্যকার। (মৃ. ১৯৫৩)
      ১৯০৮ – এনভার হোক্সা, আলবেনিয়া এন কমিউনিস্ট রাজনীতিবিদ (মৃ. ১৯৮৫)
      ১৯১৮ – লুই আলত্যুসের, ফরাসি মার্ক্সবাদী দার্শনিক। (মৃ. ১৯৯০)
      ১৯২১ – সীতা রাম গোয়েল, ভারতীয় ইতিহাসবিদ, প্রকাশক ও লেখক। (মৃ.০৩/১২/২০০৩)
      ১৯২৫ – অ্যাঞ্জেলা ল্যান্সবারি, ব্রিটিশ-আইরিশ-মার্কিন অভিনেত্রী।
      ১৯২৭ – গুন্টার গ্রাস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সাহিত্যিক, চিত্রকর, ভাস্কর এবং নাট্যকার।(মৃ.১৩/০৪/২০১৫)
      ১৯২৯ – ফের্নান্ডা মন্টেনেগ্রো, ব্রাজিলীয় অভিনেত্রী।
      ১৯৪৬ – নবীন পট্টনায়ক, ভারতীয় রাজনীতিবিদ, প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওড়িশা
      ১৯৪৮ – হেমা মালিনী, ভারতীয় অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও রাজনীতিবিদ।
      ১৯৫৮ – টিম রবিন্স, মার্কিন অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক, প্রযোজক ও সঙ্গীতজ্ঞ।
      ১৯৬২ – ফ্লেয়া, অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত আমেরিকান খাদ প্লেয়ার, গীতিকার ও অভিনেতা।
      ১৯৭০ – মেহমেট সচহল, জার্মান ফুটবলার ও ম্যানেজার।
      ১৯৭৫ – রাজীব খান্ডেলওয়াল, ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা
      ১৯৭৫ – জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
      ১৯৮৩ – রাহুল ব্যানার্জী, বাঙালি ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা
      ১৯৮৬ – ডারক বেররিগটের, ডাচ ফুটবলার।
      ১৯৯০ – আমিনা সাট, জাপানি গায়ক।
      ১৯৯৭ – নাওমি ওসাকা, হাইতিয়ান-জাপানি টেনিস খেলোয়াড়।

      মৃত্যু

      ৯৭৬ – দ্বিতীয় আল-হাকাম, উমাইয়া খলিফা। (জ. ৯১৫)

      ১৩৫৫ – সিসিলির রাজা লুইস।

      ১৫৫৩ – লুকাস ক্রানাচ এল্ডার, জার্মান চিত্রকর ও খোদকার।

      ১৭৯১ – গ্রেগরি পটেমকিন, রাশিয়ান সাধারণ ও রাজনীতিবিদ।

      ১৭৯৩ – মারি অঁতোয়ানেত, ফরাসি বিপ্লবে নিহত ফ্রান্সের সম্রাট ষোড়শ লুই-এর স্ত্রী। (জ. ১৭৫৫)

      ১৮৯৬ – মনমোহন ঘোষ,কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি ব্যরিস্টার।(জ.১৮৪৪)

      ১৯৫১ – লিয়াকত আলী খান, পাকিস্তানি আইনজীবী, রাজনীতিবিদ ও পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী। (জ. ১৮৯৫)

      ১৯৫৬ – জুলে রিমে, ফরাসি ব্যবসায়ী। (জ. ১৮৭৩)

      ১৯৫৯ – জর্জ মার্শাল, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা নায়ক, সেনা প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রী এবং তৃতীয় প্রতিরক্ষা মন্ত্রী। (জ. ১৮৮০)

      ১৯৭৮ – ড্যান ডেইলি, মার্কিন নৃত্যশিল্পী ও অভিনেতা। (জ. ১৯১৩)

      ১৯৮১ – রাধিকা মোহন মৈত্র, বিংশ শতাব্দীর সেরা সরোদবাদক। (জ.১৯১৭)

      ১৯৮৭ – বিশিষ্ট সমাজসেবিকা ও কমিউনিস্ট নেত্রী মনোরমা বসু মাসিমা।

      ১৯৮৯ – কর্নেল ওয়াইল্ড, আমেরিকান অভিনেতা। (জ. ১৯১৫)

      ১৯৯১ – ভারতের কমিউনিস্ট ব্যক্তিত্ব ও স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ মুখোপাধ্যায়।(জ.১৯১৫)

      ১৯৯২ – বিশিষ্ট বাঙালি কবি ও সাহিত্যিকে বাণী রায়। (জ.১৯১৮)

      ১৯৯২ – শার্লি বুথ, মার্কিন অভিনেত্রী। (জ. ১৮৯৮)

      ১৯৯৪ – সাহিত্যিক গজেন্দ্রকুমার মিত্র।(জ.১১/১১/১৯০৮)

      ২০০৩ – আভনি আরবাস, তুর্কি চিত্রশিল্পী।

      ২০০৫ – উরসুলা হওেলস, ইংরেজ অভিনেত্রী।

      ২০০৭ – ডেবরা কার, স্কটিশ অভিনেত্রী। (জ. ১৯২১)

      ২০১০ – বারবারা বিলিংসলির, আমেরিকান অভিনেত্রী।

      ২০২০ – প্রদীপ ঘোষ, বিশিষ্ট বাঙালি আবৃত্তিকার ও বাচিক শিল্পী। (জ.১৯৪২)

      ২০২২ – দিলীপ মহলানবিশ, ওআরএস-স্রষ্টা ভারতীয় বাঙালি শিশুরোগ বিশেষজ্ঞ। (জ.১৯৩৪)

      ২০২৪ – আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদের সাবেক উপনেতা বেগম মতিয়া চৌধুরী। (জ. ৩০/০৬/১৯৪২)

      আরো পড়ুন : ১৩ অক্টোবর লিটন দাস’র জন্ম আর ওবায়েদ উল হক ও রশীদ হায়দার’র মৃত্যুদিন, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনাআজ ১৬ অক্টোবর বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানবের কল্যাণ হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ১৬ অক্টোবর তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিন্দন।

      সুত্র; বিশ্বকোষ, মুক্ত বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
      সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

      আরো পড়ুন : ১৫ অক্টোবর ড. এ পি জে আব্দুল কালাম’র জন্মদিন, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

      Share The News

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *