সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

জাতীয় প্রচ্ছদ স্বাস্থ্য কথা হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছেন। এরমধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন এবং উত্তর সিটিতে একজন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮১ জন ডেঙ্গু রোগী।

দেশের প্রায় ঘরে ঘরে এখন ডেঙ্গু রোগী। এই পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৩০ জন, চট্টগ্রাম বিভাগে ৮২ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৬ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, খুলনা বিভাগে ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, রংপুরে ৩২ জন, সিলেট বিভাগে ৭ জন ডেঙ্গু রোগী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৭৯৮ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ২০৯ জন।
গত ১লা জানুয়ারি থেকে ৯ই অক্টোবর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৫২ হাজার ৮৮৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

আরো পড়ুন : জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর গণভবনে অভ্যুত্থানের চিহ্ন দেখলেন খালেদা জিয়া

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *