১৭ নভেম্বর ২০২৫, আজকের দিনে হারিয়েছি আবদুল হামিদ খান ভাসানীকে, অঅর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আদালত

অনুসন্ধানী ইতিহাস-ঐতিহ্য ওকে নিউজ স্পেশাল প্রচ্ছদ মুক্তমত হ্যালোআড্ডা

ঐতিহাসিক বিশেষ সংবাদ: প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আরো পড়ুন :দল বদলায়, বদলে যায় দেশ পরিচালনা, বদলায়না আবিজা ফ্যাসিস্টদের ক্ষমতা! তার প্রমাণ ইসলামিক ফাউন্ডেশনের শাহানা আফরোজের খুঁটির জোর!

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

আরো পড়ুন : গোপালগঞ্জে অরাজকতায় কঠোর হবে সরকার

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেইসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) oknews24bd.com এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা।

আরো পড়ুন : এবার জোহানেসবার্গে রেকর্ড গড়লেন বাংলাদেশের হৃদয়

১৭ নভেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩২১তম (অধিবর্ষে ৩২২তম) দিন। বছর শেষ হতে আরো ৪৪ দিন বাকি রয়েছে। আজ জাতীয় মৃগীরোগ দিবস(ভারত)।আনফ্রেন্ড দিবস । আজকের দিনে পৃথিবিতে ইতিহাস সৃষ্টিকারী জয়-পরাজয়ের অনেক ঘটনাই ঘটেছে, তার মধ্যে ৬৭ টি ঘটনা উল্লেখ্যযোগ্য। আবার এই আজকের দিনেই পৃথিবিকে বদলে দেয়ার মতো অনেক মানবেরই জন্ম এবং মৃত্যু হয়েছে, তার মধ্যে জন্মেছেন ৮ জন, আর আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়েছে ১৬ জন। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়-

আরো পড়ুন: ১৬ নভেম্বর, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

ঘটনাবলী

৮৮৭ – ফ্রাঙ্কফুর্টে ফ্রাঙ্কিশ অভিজাতদের সমাবেশে সম্রাট চার্লস দ্য ফ্যাট পদচ্যুত হন, যার ফলে তার ভাতিজা কেরিন্থিয়ার আর্নুলফ নিজেকে পূর্ব ফ্রাঙ্কিশ রাজ্যের রাজা ঘোষণা করেন।

১১৮৩ – গেনপেই যুদ্ধ: জাপানের উপকূলে মিজুশিমার যুদ্ধ সংঘটিত হয়, যেখানে তাইরা গোষ্ঠী মিনামোতো নো ইয়োশিনাকার আক্রমণকারী বাহিনীকে পরাজিত করে।

১২৯২ – জন বালিয়ন স্কটল্যান্ডের রাজা হন।

১৪০৫ – শরীফ উল-হাশিম সুলু সালতানাত প্রতিষ্ঠা করেন।

১৪৯৪ – ফ্রান্সের রাজা অষ্টম চার্লস ইতালির ফ্লোরেন্স দখল করেন।

১৫১১ – ইংল্যান্ডের অষ্টম হেনরি আরাগনের দ্বিতীয় ফার্দিনান্দের সাথে ফ্রান্সের বিরুদ্ধে পারস্পরিক সহায়তার জন্য ওয়েস্টমিনস্টার চুক্তি স্বাক্ষর করেন।

১৫২৫ – সিন্ধু প্রদেশের মধ্য দিয়ে মোগল সম্রাট বাবর ভারতে তার পঞ্চম অভিযান পরিচালনা করে ভারত বিজয় করেন।

১৫৫৮ – প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।

১৬০৩ – ইংরেজ অভিযাত্রী, লেখক ও সভাসদ স্যার ওয়াল্টার রালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচারের মুখোমুখি হন।

১৭৭৫ – সুইডেনের রাজা তৃতীয় গুস্তাভ ফিনল্যান্ডের কুওপিও শহর প্রতিষ্ঠা করেন।

১৭৭৭ – মার্কিন যুক্তরাষ্ট্রের আর্টিকেলস অব কনফেডারেশন অনুমোদনের জন্য রাজ্যগুলোর কাছে পাঠানো হয়।

১৭৯৬ – নেপোলিয়ন অস্ট্রিয়ানদের পরাজিত করেন।

১৮০০ – ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

১৮১০ – সুইডেন তার মিত্র যুক্তরাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যা অ্যাংলো-সুইডিশ যুদ্ধ নামে পরিচিত, যদিও কোনো যুদ্ধ সংঘটিত হয়নি।

১৮১১ – চিলির প্রতিষ্ঠাতা হোসে মিগুয়েল কাররেরা দেশটির সরকারের নির্বাহী জান্তার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

১৮২০ – ক্যাপ্টেন নাথানিয়েল পামার প্রথম মার্কিন হিসেবে অ্যান্টার্কটিকা দেখেন।

১৮৩১ – ভেনেজুয়েলা ও ইকুয়েডর বৃহত্তর কলম্বিয়া থেকে আলাদা হয়।

১৮৩৭ – চিলির ভালদিভিয়ায় ভূমিকম্প হয়, যার ফলে সৃষ্ট সুনামি জাপানের উপকূলে ব্যাপক ক্ষতি করে।

১৮৫৬ – বর্তমান দক্ষিণ অ্যারিজোনার সোনোইতা নদীর তীরে মার্কিন সেনাবাহিনী গ্যাডসডেন ক্রয়ের মাধ্যমে অর্জিত নতুন ভূখণ্ড নিয়ন্ত্রণে ফোর্ট বুকানান স্থাপন করে।

১৮৫৭ – স্যার কলিন ক্যাম্পবেল সিপাহি বিদ্রোহীদের কাছ থেকে লক্ষ্মৌ উদ্ধার করেন।

১৮৫৮ – পরিবর্তিত জুলিয়ান ডে শূন্য নির্ধারিত হয়।

১৮৫৮ – কলোরাডোর ডেনভার শহর প্রতিষ্ঠিত হয়।

১৮৬৩ – মার্কিন গৃহযুদ্ধ: নক্সভিল অবরোধ শুরু হয়, যেখানে কনফেডারেট জেনারেল জেমস লংস্ট্রিট টেনেসির নক্সভিল শহর অবরোধ করেন।

১৮৬৯ – প্রথম বাইসাইকেল রেসে জয়ী হন জেমস মুর।

১৮৭০ – ডেনমার্ক, অস্ট্রিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে বিজয় লাভের পর ঐক্যবদ্ধ জার্মানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হয়।

১৮৭৮ – নৈরাজ্যবাদী জিওভান্নি পাসানান্তে ইতালির রাজা প্রথম উমবের্তোকে হত্যার চেষ্টা করেন।

১৮৮৫ – সার্বো-বুলগেরীয় যুদ্ধ: নির্ণায়ক স্লিভনিৎসার যুদ্ধ শুরু হয়।

১৮৯৪ – প্রথম আধুনিক সিরিয়াল কিলারদের একজন এইচ. এইচ. হোমস ম্যাসাচুসেটসের বস্টনে গ্রেপ্তার হন।

১৮৯৬ – পিটসবার্গের শেনলি পার্ক ক্যাসিনোতে ওয়েস্টার্ন পেনসিলভানিয়া হকি লিগ এর খেলা শুরু হয়, যা প্রকাশ্যে খেলোয়াড় কেনাবেচা করা প্রথম আইস হকি লিগে পরিণত হয়।

১৯০৩ – রুশ সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি দুটি দলে বিভক্ত হয়: বলশেভিক ও মেনশেভিক।

১৯২৭ – ওয়াশিংটন ডিসিতে টর্নেডো আঘাত হানে।

১৯৩৩ – মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয়।

১৯৩৯ – ইয়ান ওপ্লেটালের মৃত্যুর প্রতিবাদে নাৎসি বিরোধী বিক্ষোভের জবাবে নয়জন চেক ছাত্রকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং চেক প্রজাতন্ত্রের সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়।

১৯৪০ – এস্তোনিয়ার তার্তুতে তার্তু শিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়।

১৯৪৭ – স্ক্রিন অ্যাক্টরস গিল্ড কমিউনিস্ট বিরোধী আনুগত্যের শপথ চালু করে।

১৯৪৭ – মার্কিন বিজ্ঞানী জন বার্ডিন ও ওয়াল্টার হাউজার ব্র্যাটেইন ট্রানজিস্টরের মূলনীতি পর্যবেক্ষণ করেন।

১৯৫০ – লামো ধোন্দ্রুপ আনুষ্ঠানিকভাবে চতুর্দশ দালাই লামা হিসেবে অভিষিক্ত হন।

১৯৫০ – ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ৮৯ গৃহীত হয়।

১৯৫৩ – আয়ারল্যান্ডের কেরি কাউন্টির ব্লাস্কেট দ্বীপপুঞ্জের অবশিষ্ট বাসিন্দাদের মূল ভূখণ্ডে সরিয়ে নেওয়া হয়।

১৯৫৭ – ব্রিটিশ ইউরোপীয় এয়ারওয়েজের ভিকার্স ভিসকাউন্ট বিমান কোপেনহেগেন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়।

১৯৬২ – মার্কিন রাষ্ট্রপতি জন এফ. কেনেডি ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেন।

১৯৬৭ – ভিয়েতনাম যুদ্ধ: মার্কিন রাষ্ট্রপতি লিন্ডন বি. জনসন জাতির উদ্দেশ্যে বলেন যে যুদ্ধে অগ্রগতি হচ্ছে।

১৯৬৮ – ব্রিটিশ ইউরোপীয় এয়ারওয়েজ বিএসি ওয়ান-ইলেভেন বিমান বাণিজ্যিক সেবায় চালু করে।

১৯৬৮ – রেইডার্স-জেটস ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ শেষ মুহূর্তে এনবিসি হাইডি চলচ্চিত্র প্রচার করায় পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের দর্শকরা খেলার শেষ দেখতে পাননি।

১৯৬৯ – স্নায়ুযুদ্ধ: সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচকরা কৌশলগত অস্ত্র সীমিতকরণের জন্য হেলসিঙ্কিতে সল্ট ১ আলোচনা শুরু করেন।

১৯৭০ – বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

১৯৭০ – ভিয়েতনাম যুদ্ধ: মি লাই হত্যাকাণ্ডের জন্য লেফটেন্যান্ট উইলিয়াম ক্যালির বিচার শুরু হয়।

১৯৭০ – সোভিয়েত ইউনিয়ন লুনা ১৭ মহাকাশযানের মাধ্যমে চাঁদের মেয়ার ইমব্রিয়ামে লুনোখোদ ১ রোভার অবতরণ করায়।

১৯৭৩ – ওয়াটারগেট কেলেঙ্কারি: মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন ফ্লোরিডার অরল্যান্ডোতে বলেন, “আমি চোর নই।”

১৯৭৩ – গ্রিসের সামরিক জান্তার বিরুদ্ধে অ্যাথেন্স পলিটেকনিক বিদ্রোহ রক্তপাতের মাধ্যমে শেষ হয়।

১৯৮২ – ইরাকের সাদ্দাম বিরোধী ইসলামী দল ও সংগঠনগুলোর সমন্বয়ে ইসলামী বিপ্লবী উচ্চ পরিষদ গঠিত হয়।

১৯৮৩ – মেক্সিকোতে জাপাতিস্তা আর্মি অব ন্যাশনাল লিবারেশন প্রতিষ্ঠিত হয়।

১৯৮৬ – আলাস্কার আকাশে জাপান এয়ারলাইন্স ফ্লাইট ১৬২৮ এর ক্রুরা ইউএফও দেখার ঘটনার সম্মুখীন হন।

১৯৮৯ – স্নায়ুযুদ্ধ: চেকোস্লোভাকিয়ায় ভেলভেট বিপ্লব শুরু হয়, প্রাগে ছাত্র বিক্ষোভ দমনের পর কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান শুরু হয়।

১৯৯০ – জাপানের নাগাসাকি প্রশাসনিক অঞ্চলের উনজেন পর্বতের ফুগেনডাকে আগ্নেয়গিরি পুনরায় সক্রিয় হয়ে অগ্ন্যুৎপাত শুরু করে।

১৯৯৩ – মার্কিন প্রতিনিধি পরিষদ নাফটা প্রতিষ্ঠার প্রস্তাব পাস করে।

১৯৯৩ – নাইজেরিয়ায় জেনারেল সানি আবাচা আর্নেস্ট শোনেকানের সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেন।

১৯৯৭ – মিশরের লাক্সরে হাতশেপসুতের মন্দিরের বাইরে সন্ত্রাসী হামলায় ৬২ জন নিহত হন, যা লাক্সর হত্যাকাণ্ড নামে পরিচিত।

১৯৯৯ – ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

২০০০ – স্লোভেনিয়ার লগ পড মাংগারতোমে ভূমিধসে সাতজন নিহত হন।

২০০০ – পেরুর রাষ্ট্রপতি আলবার্তো ফুজিমোরি পদ থেকে অপসারিত হন।

২০০৩ – অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

২০১২ – মিশরের মানফালুতে রেল ক্রসিং দুর্ঘটনায় অন্তত ৫০ জন স্কুলছাত্র নিহত হয়।

২০১৩ – রাশিয়ার কাজান বিমানবন্দরে তাতারস্তান এয়ারলাইন্স ফ্লাইট ৩৬৩ বিধ্বস্ত হয়ে ৫০ জন নিহত হন।

২০১৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমে বিরল মৌসুমি টর্নেডো প্রাদুর্ভাব ঘটে, ইলিনয় ও ইন্ডিয়ানা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

২০১৯ – চীনের হুবেই প্রদেশের উহানের একটি বাজারে কোভিড-১৯ এর প্রথম পরিচিত রোগী শনাক্ত হয়।

২০২৫ – মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।

জন্মদিন

১৮৭০ – মাতঙ্গিনী হাজরা ভারতীয় বিপ্লবী, স্বাধীনতা আন্দোলনের শহীদ। (মৃ. ১৯৪২)

১৯২৫ – রক হাডসন, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯২৫)

১৯২৮ – কলিন ম্যাকডোনাল্ড, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ. ১১/০১/২০২১)

১৯৩৬ – তারাপদ রায়, বাঙালি লেখক,কবি ও প্রাবন্ধিক। (মৃ. ২০০৭)

১৯৪২ – মার্টিন স্কোরসেজি, মার্কিন চলচ্চিত্র পরিচালক।

১৯৫২ – রুনা লায়লা, বাংলাদেশী খ্যাতিমান গায়িকা।

১৯৫৩ – মিজু আহমেদ, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। (মৃ. ২০১৭)

১৯৮৬ – ন্যানি, পর্তুগীজ ফুটবল খেলোয়াড়।

আরো পড়ুন : দল বদলায়, বদলে যায় দেশ পরিচালনা, বদলায়না আবিজা ফ্যাসিস্টদের ক্ষমতা! তার প্রমাণ ইসলামিক ফাউন্ডেশনের শাহানা আফরোজের খুঁটির জোর!

মৃত্যু

৬৪১ – জোমেই, জাপানের সম্রাট (জ. ৫৯৩)।

১১৮৮ – উসামা ইবনে মুনকিজ, সিরীয় মুসলিম কবি, লেখক, ফারিস ও কূটনৈতিক।

১৫৯২ – সুইডেনের রাজা তৃতীয় জন

১৮৫৮ – রবার্ট ওয়েন, ব্রিটিশ সমাজ সংস্কারক এবং কল্পলৌকিক সমাজতন্ত্র ও সমবায় আন্দোলনের পথিকৃৎ।

১৯১৭ – অগুস্ত রদ্যাঁ, আধুনিক যুগের একজন বিখ্যাত ফরাসি ভাস্কর।

১৯২৮ – লালা লাজপত রায়,পাঞ্জাব কেশরি নামে সুপরিচিত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।(জ.২৮/০১/১৮৬৫)

১৯৩১ – হরপ্রসাদ শাস্ত্রী, বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ, সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যেরইতিহাস রচয়িতা।(জ.০৬/১২/১৮৫৩)

১৯৭১ – দেবকী কুমার বসু, বাংলা চলচ্চিত্রের শীর্ষ পরিচালক, লেখক ও অভিনেতা।(জ.২৫/১১/১৮৯৮)

১৯৭৩ – ঋষি অরবিন্দের শিষ্যা শ্রীমা লোকান্তরিত হন। (জ.২১/০২/১৮৭৮)

১৯৭৬ – আবদুল হামিদ খান ভাসানী, বাংলাদেশী রাজনীতিবিদ।

১৯৮৩ – অঞ্জলি মুখোপাধ্যায়, বিশিষ্ট নজরুলগীতি গায়িকা ও চিকিৎসক।(জ.১৯৩১)

১৯৮৮ – জ্যোতির্ময়ী দেবী, ভারতীয় বাঙালি কবি ও লেখিকা।(জ.১৮৯৪)

২০০০ – লুই ওজেন ফেলিক্স নেএল নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিদ।

২০০৬ –ফেরেন্তস পুশকাস,হাঙ্গেরীয় ফুটবল খেলোয়াড়।(জ.০১/০৪/১৯২৭)

২০০৮ – অশোক বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি বিজ্ঞান বিষয়ক লেখক ও উৎস মানুষ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। (জ.১৯৫০)

২০২০ – আলোকরঞ্জন দাশগুপ্ত, বাঙালি কবি ও চিন্তাশীল প্রাবন্ধিক।(জ.০৬/১০/১৯৩৩)

আরো পড়ুন : দল বদলায়, বদলে যায় দেশ পরিচালনা, বদলায়না আবিজা ফ্যাসিস্টদের ক্ষমতা! তার প্রমাণ ইসলামিক ফাউন্ডেশনের শাহানা আফরোজের খুঁটির জোর!

আজ ১৭ নভেম্বর মৌসুমির জন্ম, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানবের কল্যাণ হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ১৭ নভেম্বর মৌসুমির জন্ম, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিন্দন।

সুত্র; বিশ্বকোষ, মুক্ত বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আরো পড়ুন : লিটন দাসের কাছে ক্রিকেট খেলাটা অফিস করার মতো

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *