২৪ ঘণ্টায় আরও ৩ জনসহ ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে

অর্থনীতি জনদুর্ভোগ জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ স্বাস্থ্য কথা হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার : ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৯ জন ডেঙ্গু রোগী।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬২ জন, খুলনায় ৩৬ জন, ময়মনসিংহে ১১ জন, রংপুর ৪ জন জন ডেঙ্গু রোগী রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ২৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেলেন ২১ হাজার ৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের ১লা জানুয়ারি থেকে ৫ই আগস্ট পর্যন্ত সবমিলিয়ে ২২ হাজার ৩৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৮ দশমিক ৬ শতাংশ এবং নারী ৪১ দশমিক ৪ শতাংশ। দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮৯ জন।

আরো পড়ুন : ‘কখনোই ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মাটি ব্যবহার করা হবে না’

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *