৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

Uncategorized ইতিহাস-ঐতিহ্য ওকে নিউজ স্পেশাল জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ রাজনীতি

ঐতিহাসিক বিশেষ সংবাদ: প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেইসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) oknews24bd.com এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা।

৭ নভেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩১১তম (অধিবর্ষে ৩১২তম) দিন। বছর শেষ হতে আরো ৫৪ দিন বাকি রয়েছে। আজ বন্দে মাতরম দিবস, জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস (ভারত) এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, বাংলাদেশ । আজ ডমিনিকান রিপাবলিক: সংবিধান দিবস (১৮৮৪), তাজিকিস্তান: সংবিধান দিবস (১৯৯৪), তাতারস্তান: সংবিধান দিবস (১৯৯২) । আজকের দিনে পৃথিবিতে ইতিহাস সৃষ্টিকারী জয়-পরাজয়ের অনেক ঘটনাই ঘটেছে, তার মধ্যে ৮৫ টি ঘটনা উল্লেখ্যযোগ্য। আবার এই আজকের দিনেই পৃথিবিকে বদলে দেয়ার মতো অনেক মানবেরই জন্ম এবং মৃত্যু হয়েছে তার মধ্যে জন্মেছেন ২০ জন, আর আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়েছে ৯ জন। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়-

আরো পড়ুন: ৬ নভেম্বর আনোয়ার হোসেন এবং আলী যাকের’র জন্ম, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

ঘটনাবলী

৩৩৫ – আথানাসিয়ুস, আলেকজান্দ্রিয়ার ২০তম পোপ, কনস্টান্টিনোপলে শস্যবাহী নৌবহর আটকানোর অভিযোগে ট্রিয়ারে নির্বাসিত হন।

৬৮০ – কনস্টান্টিনোপলে ষষ্ঠ সর্বজনীন পরিষদ শুরু হয়।

৯২১ – ফ্রাঙ্ক রাজা চার্লস দ্য সিম্পল ও হেনরি দ্য ফাউলার রাইন নদীর তীরে সীমান্ত স্বীকৃতি দিয়ে বন চুক্তি স্বাক্ষর করেন।

১৪২৬ – লাম সন বিদ্রোহে বিদ্রোহীরা হ্যানয়ের দোং কোয়ানে টট ডং – চুক ডং-এর যুদ্ধে মিং বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করে।

১৪৯২ – প্রাচীনতম তারিখযুক্ত উল্কা এনসিসহাইম উল্কা ফ্রান্সের আলসাসের এনসিসহাইম গ্রামের বাইরে গমক্ষেতে আছড়ে পড়ে।

১৫০৪ – ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ ও শেষ সমুদ্রযাত্রা থেকে ফিরে আসেন।

১৬১৯ – এলিজাবেথ স্টুয়ার্ট বোহেমিয়ার রানী হিসেবে অভিষিক্ত হন।

১৬৫৯ – ফ্রান্স ও স্পেনের মধ্যে ঐতিহাসিক পাইরনিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৬৬৫ – ব্রিটেনের সরকারী প্রকাশনা দ্য লন্ডন গেজেট প্রথম প্রকাশিত হয়।

১৭২৩ – ইয়োহান সেবাস্টিয়ান বাখের সংলাপ ক্যান্টাটা ও এভিগকাইট, ডু ডোনারভোর্ট, বিডব্লিউভি ৬০ লাইপৎসিশে প্রথম পরিবেশিত হয়।

১৭৭৫ – ভার্জিনিয়ার রাজকীয় গভর্নর লর্ড ডানমোর ডানমোরের ঘোষণা জারি করে দাসদের মুক্তির প্রস্তাব দেন।

১৭৮৩ – ইংল্যান্ডে সর্বশেষ প্রকাশ্য ফাঁসি হয়।

১৭৮৬ – যুক্তরাষ্ট্রের প্রাচীনতম সঙ্গীত সংগঠন স্টাউটন মিউজিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৮১১ – টেকুমসেহের যুদ্ধে টিপেকানোয়ের যুদ্ধ সংঘটিত হয়।

১৮২৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরো গুরুত্বপূর্ণ একটি মতবাদ ঘোষণা করেন।

১৮৩৭ – ইলিনয়ের অলটনে বিলোপবাদী মুদ্রাকর এলাইজা পি. লাভজয় জনতার হাতে নিহত হন।

১৮৬১ – আমেরিকান গৃহযুদ্ধে বেলমন্টের যুদ্ধ সংঘটিত হয়; ইউলিসিস এস. গ্রান্টের নেতৃত্বে ইউনিয়ন বাহিনী কনফেডারেট শিবির দখল করে।

১৮৬১ – অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রথম মেলবোর্ন কাপ ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়।

১৮৭৪ – থমাস নাস্টের কার্টুনে প্রথমবার রিপাবলিকান পার্টির প্রতীক হিসেবে হাতি ব্যবহৃত হয়।

১৮৭৫ – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাঁঠালপাড়ায় বন্দে মাতরম গানটি রচনা করেন।

১৮৮১ – মাপুচে বিদ্রোহে বিদ্রোহীরা চিলির নুয়েভা ইম্পেরিয়াল বসতি ধ্বংস করে।

১৮৮৫ – কানাডার প্রথম আন্তঃমহাদেশীয় রেলপথের লাস্ট স্পাইক অনুষ্ঠান ব্রিটিশ কলাম্বিয়ার ক্রেইগেলাচিতে সম্পন্ন হয়।

১৮৯৩ – যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে নারী ভোটাধিকার দেওয়া হয়।

১৮৯৩ – স্পেনের বার্সেলোনার লিসেও অপেরা হাউসে নৈরাজ্যবাদী বোমা হামলায় ২০ জন নিহত হন।

১৯০০ – দ্বিতীয় বোয়ের যুদ্ধে লেলিফন্টেইনের যুদ্ধ সংঘটিত হয়।

১৯০৭ – হেসুস গার্সিয়া বিস্ফোরকভর্তি জ্বলন্ত ট্রেন ৬ কিলোমিটার দূরে সরিয়ে মেক্সিকোর নাকোসারি দে গার্সিয়া শহরকে রক্ষা করেন।

১৯১০ – রাইট ভ্রাতৃদ্বয় ডেটন থেকে কলম্বাসে প্রথম বিমানযোগে মাল পরিবহন সম্পন্ন করেন।

১৯১২ – বার্লিনের শার্লটেনবুর্গে ডয়চে অপার্নহাউস উদ্বোধন করা হয়।

১৯১৩ – গ্রেট লেকস ঝড় শুরু হয়; এই তুষারঝড়ে ২৫০ জন নিহত হন।

১৯১৪ – জাপানি বাহিনী জার্মান সাম্রাজ্যের উপনিবেশ জিয়াওঝো উপসাগর ও ছিংতাও দখল করে।

১৯১৬ – জ্যানেট র্যানকিন মার্কিন কংগ্রেসে প্রথম মহিলা সদস্য নির্বাচিত হন।

১৯১৬ – উড্রো উইলসন দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯১৬ – বোস্টনে সামার স্ট্রিট ব্রিজ বিপর্যয়ে ট্রাম দুর্ঘটনায় ৪৬ জন নিহত হন।

১৯১৭ – লেনিনের নেতৃত্বে রাশিয়ায় পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।

১৯১৭ – অক্টোবর বিপ্লবে বলশেভিকরা শীতকালীন প্রাসাদ দখল করে।

১৯১৭ – প্রথম বিশ্বযুদ্ধে গাজার তৃতীয় যুদ্ধ শেষ হয়; ব্রিটিশ বাহিনী অটোমান সাম্রাজ্যের কাছ থেকে গাজা দখল করে।

১৯১৮ – ১৯১৮ সালের ইনফ্লুয়েঞ্জা মহামারি পশ্চিম সামোয়ায় ছড়িয়ে পড়ে।

১৯১৮ – কার্ট আইসনার বাভারিয়া রাজ্যে ভিটেলসবাখ রাজবংশের উৎখাত ঘটান।

১৯১৯ – মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম পামার রেইড পরিচালিত হয়।

১৯২০ – মস্কোর প্যাট্রিয়ার্ক তিখন রাশিয়ার বাইরে রুশ অর্থোডক্স চার্চ গঠনের ডিক্রি জারি করেন।

১৯২৪ – রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে উপস্থিত হন।

১৯২৯ – নিউ ইয়র্ক সিটিতে মিউজিয়াম অব মডার্ন আর্ট জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

১৯৩১ – চীনা সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষিত হয়।

১৯৩৩ – ফিওরেলো এইচ. লা গার্ডিয়া নিউ ইয়র্ক সিটির ৯৯তম মেয়র নির্বাচিত হন।

১৯৩৬ – স্পেনীয় গৃহযুদ্ধে মাদ্রিদ প্রতিরক্ষা পরিষদ গঠিত হয়।

১৯৪০ – ওয়াশিংটনের টাকোমায় টাকোমা ন্যারোস সেতু ধসে পড়ে।

১৯৪১ – পার্ল হারবারে জাপানীদের বোমা আক্রমণ শুরু হয়।

১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত হাসপাতাল জাহাজ আর্মেনিয়া জার্মান বিমান হামলায় ডুবে যায়।

১৯৪৪ – ফ্রাঙ্কলিন রুজভেল্ট সব রেকর্ড ভঙ্গ করে চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৪৪ – সোভিয়েত গুপ্তচর রিচার্ড জোর্গে জাপানি বন্দিদশায় ফাঁসিতে নিহত হন।

১৯৪৯ – আজারবাইজানের অয়েল রকসে বিশ্বের প্রাচীনতম সমুদ্রতীরবর্তী তেল প্ল্যাটফর্ম থেকে প্রথম তেল উত্তোলিত হয়।

১৯৫৬ – জাতিসংঘের হস্তক্ষেপে সুয়েজ খাল নিয়ে যুদ্ধের অবসান ঘটে।

১৯৫৬ – হাঙ্গেরীয় বিপ্লবে ইয়ানোস কাদার সোভিয়েত সাঁজোয়া বহরে বুদাপেস্টে ফিরে ক্ষমতা গ্রহণ করেন।

১৯৫৭ – স্নায়ুযুদ্ধে গাইদার রিপোর্ট প্রকাশিত হয়।

১৯৬৭ – কার্ল স্টোকস ক্লিভল্যান্ডের মেয়র নির্বাচিত হন; তিনি কোনো বড় মার্কিন শহরের প্রথম আফ্রিকান-আমেরিকান মেয়র।

১৯৬৭ – মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন পাবলিক ব্রডকাস্টিং অ্যাক্ট স্বাক্ষর করেন।

১৯৭২ – রিচার্ড নিক্সন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন।

১৯৭৩ – মার্কিন কংগ্রেস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ভেটো অগ্রাহ্য করে ওয়ার পাওয়ার্স রেজোলিউশন পাস করে।

১৯৭৫ – বাংলাদেশের তৎকালীন সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান সিপাহী-জনতার মিলিত অভ্যুত্থানে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত হন।

১৯৭৫ – খালেদ মোশাররফের অভ্যুত্থান ব্যর্থ হয় এবং সিপাহীদের গুলিতে নিহত হন।

১৯৮২ – আপার ভোল্টায় সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট সায়ে জেরবো ক্ষমতাচ্যুত হন।

১৯৮৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে বোমা বিস্ফোরণ ঘটে।

১৯৮৩ – স্নায়ুযুদ্ধে এবল আর্চার ৮৩ মহড়া শুরু হয়।

১৯৮৭ – তিউনিসিয়ার রাষ্ট্রপতি হাবিব বুরগিবা ক্ষমতাচ্যুত হন এবং জিন আবেদিন বিন আলী নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

১৯৮৭ – সিঙ্গাপুরে এমআরটি ব্যবস্থা যাত্রী পরিষেবা শুরু করে।

১৯৮৮ – আর্মেনিয়ায় ভূমিকম্পে লক্ষাধিক লোক মৃত্যুবরণ করেন।

১৯৮৯ – কমিউনিস্ট পার্টি পরিচালিত পূর্ব জার্মান সরকার ইস্তফা দেন।

১৯৮৯ – ডগলাস ওয়াইল্ডার ভার্জিনিয়ার গভর্নর নির্বাচিত হন; তিনি প্রথম নির্বাচিত আফ্রিকান-আমেরিকান গভর্নর।

১৯৮৯ – ডেভিড ডিঙ্কিন্স নিউ ইয়র্ক সিটির প্রথম আফ্রিকান-আমেরিকান মেয়র নির্বাচিত হন।

১৯৯০ – মেরি রবিনসন আইরিশ প্রজাতন্ত্রের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৯১ – ম্যাজিক জনসন এইচআইভি পজিটিভ ঘোষণা দিয়ে এনবিএ থেকে অবসর নেন।

১৯৯৪ – নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের ডব্লিউএক্সওয়াইসি বিশ্বের প্রথম ইন্টারনেট রেডিও সম্প্রচার শুরু করে।

১৯৯৬ – ভারতের অন্ধ্র প্রদেশে সাইক্লোনে আড়াই হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৯৯৬ – নাসা মার্স গ্লোবাল সার্ভেয়ার উৎক্ষেপণ করে।

১৯৯৬ – নাইজেরিয়ায় এডিসি এয়ারলাইন্স ফ্লাইট ০৮৬ বিধ্বস্ত হয়।

২০০০ – বুশ বনাম গোর মামলায় জর্জ ডব্লিউ. বুশ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

২০০০ – কানসাসের ওয়ামেগোতে একটি ক্ষেপণাস্ত্র সাইলোতে দেশের বৃহত্তম এলএসডি ল্যাব আবিষ্কৃত হয়।

২০০৪ – ইরাক যুদ্ধে অন্তর্বর্তী সরকার ফালুজায় অভিযানের সময় ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করে।

২০০৭ – ফিনল্যান্ডের ইয়োকেলায় স্কুলে বন্দুক হামলায় ৯ জন নিহত হন।

২০১২ – গুয়াতেমালায় ভূমিকম্পে অন্তত ৫২ জন নিহত হন।

২০১৭ – আফগানিস্তানে শামশাদ টিভিতে বন্দুকধারী ও আত্মঘাতী হামলায় একজন নিহত ও ২০ জন আহত হন।

২০২০ – বিশ্বের প্রথম ৬জি উপগ্রহ উৎক্ষেপণ করে চীন।

২০২০ – জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

২০২৩ – পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কোস্তা দুর্নীতি তদন্তের জেরে পদত্যাগ করেন।

আরো পড়ুন : দল বদলায়, বদলে যায় দেশ পরিচালনা, বদলায়না আবিজা ফ্যাসিস্টদের ক্ষমতা! তার প্রমাণ ইসলামিক ফাউন্ডেশনের শাহানা আফরোজের খুঁটির জোর!

জন্মদিন

৯৯৪ – ইবনে হাজম, প্রখ্যাত মুসলিম দার্শনিক।

১৭২৮ – ক্যাপ্টেন জেমস কুক, ব্রিটিশ নৌ-সেনাপতি ও আবিস্কারক।

১৮৫৮ – বিপিন চন্দ্র পাল, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।(মৃ.২০/০৫/১৯৩২)

১৮৬৭ – মারি ক্যুরি, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।(মৃ.০৪/০৭/১৯৩৪)

১৮৭৯ – লিওন ত্রোত্‌স্কি, সোভিয়েত ইউনিয়নের সমাজান্ত্রিক বিপ্লবী।

১৮৮৮ – চন্দ্রশেখর ভেঙ্কট রমন, ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় পদার্থ বিজ্ঞানী।(মৃ.২১/১১/১৯৭০)

১৯০৩ – কনরাড লরেঞ্জ, অস্ট্রিয়ান প্রাণিবিদ্যাবিত, নোবেল পুরস্কার বিজয়ী আর্থলজিস্ট ও পক্ষীবিদ।

১৯১৩ – আলবেয়ার কামু, একজন নোবেল পুরস্কার বিজয়ী আলজেরীয় বংশোদ্ভূত ফরাসী সাহিত্যিক।(মৃ.০৪/০১/১৯৬০)

১৯২২ – গোলাম আযম, বাংলাদেশী রাজনৈতিক নেতা, রাজাকার, যুদ্ধাপরাধী।

১৯২৯ – এরিক ক্যান্ডেল, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান স্নায়ুবিজ্ঞানী ও সাইকোলজিস্ট।

১৯৩১ – আমিনুল ইসলাম বাংলাদেশী চিত্রশিল্পী।

১৯৩৪ – সুনন্দা পট্টনায়ক, গোয়ালিয়ার ঘরানার ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী। (মৃ.২০২০)

১৯৪৩ – মাইকেল স্পেন্স, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।

১৯৪৭ – ঊষা উথুপ, জনপ্রিয় ভারতীয় পপ, জ্যাজ এবং নেপথ্য সঙ্গীতশিল্পী।

১৯৫৪ – কমল হাসান, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

১৯৭১ – ঋতুপর্ণা সেনগুপ্ত, ভারতীয় বাঙালি অভিনেত্রী।

১৯৭৮ – রিও ফার্ডিনান্ড, ব্রিটিশ ফুটবলার।

১৯৭৯ – রাইমা সেন, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৮১ – অনুষ্কা শেট্টি,ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৯৭ – মাইনুল আহসান নোবেল, বাংলাদেশী গায়ক।

আরো পড়ুন : দল বদলায়, বদলে যায় দেশ পরিচালনা, বদলায়না আবিজা ফ্যাসিস্টদের ক্ষমতা! তার প্রমাণ ইসলামিক ফাউন্ডেশনের শাহানা আফরোজের খুঁটির জোর!

মৃত্যু

১৮৬২ – বাহাদুর শাহ জাফর, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট।(জ.২৪/১০/১৭৭৫)

১৯২৩ – অশ্বিনীকুমার দত্ত, বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক।(জ.২৫/০১/১৮৫৬)

১৯৬৮ – গর্ডন কভেন্ট্রি, অস্ট্রেলিয়ান ফুটবল খেলোয়াড়।

১৯৭৫ – খালেদ মোশাররফ, বাংলাদেশী মুক্তিযোদ্ধা ও প্রধান সামরিক আইন প্রশাসক।

১৯৭৫ – এ.টি.এম. হায়দার, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।

২০১১ – জো ফ্রেজিয়ার, হেভিওয়েট মুষ্টিযোদ্ধা।

২০১২ – এলেন ডগলাস, আমেরিকান লেখক।

২০১৩ – রন ডেল্‌ও, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

২০১৯ – নবনীতা দেবসেন, বাঙালি কবি, লেখিকা ও শিক্ষাবিদ।(জ.১৩/০১/১৯৩৮)

আরো পড়ুন : দল বদলায়, বদলে যায় দেশ পরিচালনা, বদলায়না আবিজা ফ্যাসিস্টদের ক্ষমতা! তার প্রমাণ ইসলামিক ফাউন্ডেশনের শাহানা আফরোজের খুঁটির জোর!

আজ ৭ নভেম্বর মৌসুমির জন্ম, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানবের কল্যাণ হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ৭ নভেম্বর মৌসুমির জন্ম, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিন্দন।

সুত্র; বিশ্বকোষ, মুক্ত বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আরো পড়ুন : হঠাৎ বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধরনের অস্থিরতা. একদিনেই নাই আড়াই ট্রিলিয়ন ডলার!

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *