জনগণের আস্থা শুধু সশস্ত্র বাহিনীর উপর

অদিতি করিম : বাংলাদেশে ক্ষমতাবান এবং নীতিনির্ধারকরা সবাই জনগণের কথা বলে, কিন্তু জনগণের জন্য ক’জন করে। জনগণের কথা ক’জন ভাবে? রাষ্ট্রের নীতিনির্ধারণে যারা বসে থাকেন, তারা কি জানেন জনগণ কী চায়? অধিকাংশ ক্ষেত্রেই, উত্তর হবে ‘না’। এখন যারা দেশ চালাচ্ছেন তাদের সঙ্গে জনগণের দূরত্ব বাড়ছে। জনগণের চাওয়া-পাওয়া তারা বুঝতে পারছেন না। এজন্যই তৈরি হচ্ছে নানা […]

Continue Reading

চক্ষু বিজ্ঞান হাসপাতালে তুলকালাম, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী  

নিজস্ব প্রতিবেদক : ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই আন্দোলনে আহত এবং চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চিকিৎসক, কর্মচারীদের অনেকে আহত হয়েছেন বলে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম জানিয়েছেন। তিনি বলেন, বেলা ১১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। দুপুর দেড়টার দিকে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে […]

Continue Reading

মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পাওয়া আজহারকে শাহবাগে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পাওয়ার পর কারামুক্ত হয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর পর জনসমক্ষে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। এ উপলক্ষে গতকাল সকালে রাজধানীর শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য রাখেন। বলেন, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। আমি এখন স্বাধীন দেশের একজন স্বাধীন […]

Continue Reading

সুব্রত বাইনকে আট দিন এবং মোল্লা মাসুদসহ তিনজনকে ছয় দিন করে রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের আইনজীবী আদালতে দাবি করেছেন, ২০২২ সালের পর থেকে সুব্রত বাইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ছিলেন। ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে নারায়ণগঞ্জের ভূলতায় ফেলে চলে যান। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আজ বুধবার বিকেলে সুব্রত বাইনের রিমান্ড শুনানিতে এসব […]

Continue Reading

মাটির প্রশ্নে আমি কখনোই এনসিপিকে সমর্থন করব না: সায়ান

(জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে আজ বিকেলে ফেসবুকে একটি পোস্ট করেছেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। পোস্টটি তুলে ধরা হলো।) জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে কোলাকুলি করে ভোটের রাজনীতি করতে গিয়ে এই দেশে কিছুদিন আগেই একটা বড় দলের ত্রাহি মধুসূদন দশা হয়েছিল। আওয়ামী এমন নতুন ধারাবাহিক-গুরুতর পাপকর্ম করেছে দেশের মানুষের বিপক্ষে যে সেই দলের গুরু পাপকে ভুলিয়ে […]

Continue Reading

ফেসবুকে সমালোচনা করায় মস্কো থেকে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ‘স্ট্যান্ড রিলিজ’

কূটনৈতিক প্রতিবেদক : অন্তর্বর্তী সরকার ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পরবর্তী পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। একটি ফেসবুক পোস্টে সরাসরি ওই নিয়োগের সমালোচনা করেছেন রাশিয়ায় বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স-সিডিএ) মো. ফয়সাল আহমেদ। সরকারের রীতি-নীতি ভঙ্গ করে সরাসরি নীতিনির্ধারণী মহলের সিদ্ধান্তের সমালোচনার জন্য মো. ফয়সাল আহমেদকে গতকাল মঙ্গলবার ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে। […]

Continue Reading

প্রকাশ্যে এল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা প্রকাশ্যে এসেছেন। নারী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের কয়েকটি দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করার মাধ্যমে প্রকাশ্যে এসেছেন তাঁরা। ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী ও সেক্রেটারির নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বুধবার উপাচার্যের কার্যালয়ে উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন। ইসলামী ছাত্রী সংস্থার […]

Continue Reading

জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হতে হবে

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ডিসেম্বরের মধ্যেই যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তার প্রস্তুতি নিতে নতুন প্রজন্মসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। আজ বুধবার বিকেলে […]

Continue Reading

গোমস্তাপুরের বিভিষণ সীমান্তে পুশইনকৃত ১৭ জনকে পরিবারের নিকট হস্তান্তর করল পুলিশ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বিভিষণ সীমান্ত দিয়ে পুশইনকৃত শিশুসহ ১৭ জন পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে তাদের পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের কাছে তুলে দেন গোমস্তাপুর থানা পুলিশ। এরআগে গত মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্তের ২১৯/৭১ পিলারের ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লালমাটিয়া এলাকা থেকে ওই বিজিবি […]

Continue Reading

গাইবান্ধায় সোয়া ৪ লাখ টাকা জরিমানাসহ ভেজাল খাদ্য কারখানা সিলগালা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা শহরের কুঠিপাড়া এলাকায় নকল জুস, চিপস ও চকলেটসহ বিভিন্ন শিশুখাদ্য তৈরি কারখানায় অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর দল। এসময় তিন কারখানা সিলগালাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। একসঙ্গে ৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ মে) গাইবান্ধার অস্থায়ী সেনা ক্যাম্পের অধীনে ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা কমান্ডার ক্যাপ্টেন আসিব বিশ্বাসের নেতৃত্বে এই […]

Continue Reading