রংপুরে গ্রেফতার হলেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান

আইন-আদালত জনপ্রতিনিধি জাতীয় পুরুষ প্রচ্ছদ রাজনীতি হ্যালোআড্ডা

রংপুর ব্যুরো : আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে তার নিকটাত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মজিদ।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৪ আগস্ট রংপুরে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলাসহ আরও একাধিক হত্যা মামলায় নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।

সাবেক মন্ত্রী নুরুজ্জামান লালমনিরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি ছিলেন। তিনি লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারী) আসনে ৩ বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং তৃতীয়বার নির্বাচিত হয়ে একই দপ্তরের পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, গ্রেফতার সাবেক মন্ত্রীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ দুর্নীতির মামলা তদন্তাধীন আছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্ত কাজের জন্য তথ্য-উপাত্ত জানা যাবে বলে তিনি মনে করেন।

আরো পড়ুন : গোবিন্দগঞ্জে দি্যুতের প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *