ঐতিহাসিক বিশেষ সংবাদ: প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।
আরো পড়ুন : কোরআনের শিক্ষায় ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানালেন প্রেসিডেন্ট
আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।
আরো পড়ুন : মোটরসাইকেলে ঘুরতে মেঘনার তীরে আর যাওয়া হলো, পথে প্রাণ হারালেন তিন বন্ধু
ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেইসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) oknews24bd.com এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা।
আরো পড়ুন : সিলেটে গোপন সভায় পলাতক সাবেক এমপি রনজিত
১৩ নভেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩১৭তম (অধিবর্ষে ৩১৮তম) দিন। বছর শেষ হতে আরো ৪৮ দিন বাকি রয়েছে। আজ বিশ্ব দয়া দিবস । আজকের দিনে পৃথিবিতে ইতিহাস সৃষ্টিকারী জয়-পরাজয়ের অনেক ঘটনাই ঘটেছে, তার মধ্যে ৬৭ টি ঘটনা উল্লেখ্যযোগ্য। আবার এই আজকের দিনেই পৃথিবিকে বদলে দেয়ার মতো অনেক মানবেরই জন্ম এবং মৃত্যু হয়েছে, তার মধ্যে জন্মেছেন ১০ জন, আর আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়েছে ৭ জন। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়-
আরো পড়ুন: ১২ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা
ঘটনাবলী
১০০২ – ইংল্যান্ডের রাজা দ্বিতীয় এথেলরেড ইংল্যান্ডে বসবাসরত সকল ডেন হত্যার আদেশ দেন, যা সেন্ট ব্রাইস দিবসের হত্যাকাণ্ড নামে পরিচিত।
১০৯৩ – অলনউইকের যুদ্ধ: ইংরেজদের বিজয়ে স্কটল্যান্ডের রাজা তৃতীয় ম্যালকম ও তার পুত্র এডওয়ার্ড নিহত হন।
১১৬০ – ফ্রান্সের রাজা সপ্তম লুই শ্যাম্পেনের আদেলাকে বিয়ে করেন।
১৬৪২ – লন্ডনে রাজা প্রথম চার্লসের সঙ্গে সংসদের তুমুল বিতর্ক হয়।
১৬৪২ – প্রথম ইংরেজ গৃহযুদ্ধ: টার্নহাম গ্রিনের যুদ্ধে রাজতন্ত্রী বাহিনী সংসদীয় বাহিনীর সামনে পিছু হটে এবং লন্ডন দখলে ব্যর্থ হয়।
১৭১৫ – স্কটল্যান্ডে ১৭১৫-এর জ্যাকোবাইট বিদ্রোহ: শেরিফমুরের যুদ্ধে গ্রেট ব্রিটেনের বাহিনী জ্যাকোবাইটদের অগ্রযাত্রা রুখে দেয়, যদিও যুদ্ধটি অমীমাংসিত থাকে।
১৭৭৫ – আমেরিকার বিদ্রোহীরা কানাডার মন্ট্রিল দখল করে।
১৮০৫ – ফরাসিরা ভিয়েনা দখল করে।
১৮০৯ – ব্রিটিশ নৌবহর রাস আল খাইমাহে পৌঁছে শহরে উভচর হামলা চালায়, যা ১৮০৯ সালের পারস্য উপসাগর অভিযানের অংশ ছিল।
১৮৩৩ – ১৮৩৩-এর মহা উল্কা ঝড় সংঘটিত হয়।
১৮৩৫ – টেক্সাস মেক্সিকোর কাছ থেকে আলাদা হয়ে স্বাধীনতার ঘোষণা দেয়।
১৮৪১ – জেমস ব্রেইড প্রথমবার চার্লস লাফন্টেইনের অ্যানিমাল ম্যাগনেটিজম প্রদর্শনী দেখেন, যা তাকে পরে সম্মোহনবাদ নিয়ে গবেষণায় উদ্বুদ্ধ করে।
১৮৪৯ – পিটার বার্নেট ক্যালিফোর্নিয়ার প্রথম গভর্নর নির্বাচিত হন।
১৮৫১ – ডেনি পার্টি আলকি পয়েন্টে অবতরণ করে, পরে তারা এলিয়ট বে-র অপর পাশে চলে যায় যা পরবর্তীতে সিয়াটল শহরে পরিণত হয়।
১৮৬৪ – গ্রিসের নতুন সংবিধান গৃহীত হয়।
১৮৬৪ – মার্কিন গৃহযুদ্ধ: তিন দিনের বুলস গ্যাপের যুদ্ধ কনফেডারেট মেজর জেনারেল জন সি. ব্রেকিনরিজের তাড়ায় ইউনিয়নের পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়।
১৮৭২ – সাপ্তাহিক ‘সমাজ দর্পণ’ প্রকাশিত হয়।
১৮৮৫ – রাজকীয় সার্বিয়ার সেনাবাহিনী বুলগেরিয়া দখল করে।
১৮৮৭ – মধ্য লন্ডনে রক্তাক্ত রবিবারের সংঘর্ষ ঘটে।
১৮৯৩ – এরে দে আতঁতা-এর সময় লেওঁ লেওতিয়ে কর্তৃক ১৩ নভেম্বর ১৮৯৩-এর ছুরিকাঘাত সংঘটিত হয়।
১৯০১ – ১৯০১ সালের কেস্টার লাইফবোট বিপর্যয় ঘটে, এতে ১২ জন নাবিকের মধ্যে ৯ জন নিহত হন।
১৯০৭ – পল কর্নু’র উদ্ভাবিত হেলিকপ্টার প্রথমবারের মতো আকাশে ওড়ে।
১৯১৩ – রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির সংবাদ শান্তিনিকেতনে পৌঁছায়।
১৯১৪ – জাইয়ান যুদ্ধ: বার্বার উপজাতিরা এল হেরির যুদ্ধে মরক্কোতে ফরাসি বাহিনীকে সবচেয়ে বড় পরাজয় ঘটায়।
১৯১৫ – ইরানের তৃতীয় জাতীয় সংসদ দেশটির সর্বশেষ কাজার সম্রাট আহমদ শাহের নির্দেশে ভেঙে দেয়া হয়।
১৯১৬ – প্রথম বিশ্বযুদ্ধ: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বিলি হিউজ বাধ্যতামূলক সৈন্য নিয়োগ সমর্থনের কারণে লেবার পার্টি থেকে বহিষ্কৃত হন।
১৯১৭ – প্রথম বিশ্বযুদ্ধ: প্রথম মন্টে গ্রাপ্পার যুদ্ধ শুরু হয়, যা ইতালিতে পিয়াভের প্রথম যুদ্ধ নামে পরিচিত। অস্ট্রো-হাঙ্গেরীয় সশস্ত্র বাহিনী জার্মান আলপেনকর্পসের সহায়তা ও সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও নতুন চিফ অফ স্টাফ আরমান্দো দিয়াজের নেতৃত্বাধীন ইতালীয় সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণে ব্যর্থ হয়।
১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে এসে সম্মিলিত বাহিনী অটোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল দখল করে।
১৯২১ – মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জাপানের মধ্যে প্যাসিফিক চুক্তি হয়।
১৯২২ – মার্কিন সুপ্রিম কোর্ট জুক্ট বনাম কিং মামলায় সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক টিকাদান বহাল রাখে।
১৯২৭ – হল্যান্ড টানেল যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়, এটি হাডসন নদীর নিচে নিউ জার্সিকে নিউ ইয়র্ক শহরের সঙ্গে যুক্তকারী প্রথম যানবাহন সুড়ঙ্গ।
১৯৪০ – ওয়াল্ট ডিজনির অ্যানিমেটেড সঙ্গীতধর্মী চলচ্চিত্র ফ্যান্টাসিয়া নিউ ইয়র্কের ব্রডওয়ে থিয়েটারে প্রথমবার মুক্তি পায়।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: গুয়াদালকানাল অভিযানের সময় গুয়াদালকানালের নৌযুদ্ধে মার্কিন ও জাপানি জাহাজ তীব্র সম্মুখ নৌযুদ্ধে লিপ্ত হয়।
১৯৪৫ – এফসি ডায়নামো মস্কো যুক্তরাজ্য সফরের প্রদর্শনী ম্যাচে চেলসির সঙ্গে ৩–৩ ড্র করে, যা ব্রিটিশ ক্লাব ফুটবলের দর্শক উপস্থিতির রেকর্ড ভাঙে।
১৯৪৫ – সুকর্ন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হন।
১৯৪৭ – রাশিয়া অ্যাসল্ট রাইফেল একে-৪৭ চূড়ান্তভাবে তৈরি করে।
১৯৫০ – জেনারেল কার্লোস দেলগাদো চালবাউদ, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি, কারাকাসে নিহত হন।
১৯৫৪ – গ্রেট ব্রিটেন প্যারিসে প্রায় ৩০,০০০ দর্শকের সামনে ফ্রান্সকে পরাজিত করে প্রথম রাগবি লিগ বিশ্বকাপ জয় করে।
১৯৫৬ – মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখে, যা আলাবামায় বাসে পৃথকীকরণের আইন বাতিল করে, ফলে মন্টগোমারি বাস বয়কট অবসান ঘটে।
১৯৬৫ – এসএস ইয়ারমাউথ ক্যাসল জাহাজে আগুন লেগে ডুবে যায়, এতে ৮৭ জন নিহত হন।
১৯৬৬ – পশ্চিম তীর সীমান্তের কাছে ফাতাহর হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল আস-সামু গ্রামে হামলা চালায়, যা সামু ঘটনা নামে পরিচিত।
১৯৬৬ – অল নিপ্পন এয়ারওয়েজ ফ্লাইট ৫৩৩ জাপানের মাতসুয়ামা বিমানবন্দরের কাছে সেতো অভ্যন্তরীণ সাগরে বিধ্বস্ত হয়, এতে ৫০ জন নিহত হন।
১৯৬৭ – ফিনল্যান্ডের পুদাসইয়ার্ভিতে বহু ইউএফও দেখার ঘটনার মধ্যে প্রথমটি ঘটে।
১৯৬৯ – ভিয়েতনাম যুদ্ধ: ওয়াশিংটন ডি.সি.তে যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা প্রতীকী মৃত্যুর বিরুদ্ধে মিছিল পালন করে।
১৯৭০ – ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে পূর্ব বাংলায় পাঁচ লাখ লোকের প্রাণহানি ঘটে।
১৯৭৪ – ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পি এল ও’র নেতা ইয়াসির আরাফাত জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন।
১৯৭৭ – ঢাকায় বিজ্ঞান জাদুঘর উদ্বোধন করা হয়।
১৯৮২ – লাস ভেগাসে মুষ্টিযুদ্ধে রে মানচিনি ডুক কু কিমকে পরাজিত করেন, পরে কিমের মৃত্যু এই খেলায় উল্লেখযোগ্য পরিবর্তন আনে।
১৯৮২ – ওয়াশিংটন ডি.সি.তে ভিয়েতনাম ভেটেরান্স মেমোরিয়াল উৎসর্গ করা হয়।
১৯৮৫ – কলম্বিয়ায় এক ভূমিকম্পে ২৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়।
১৯৮৫ – জেভিয়ার সুয়ারেজ মিয়ামির প্রথম কিউবান বংশোদ্ভূত মেয়র হিসেবে শপথ নেন।
১৯৮৯ – আকস্মিক ধসে পশ্চিমবঙ্গের রানীগঞ্জের কয়লাখনির অভ্যন্তরে ৭১ শ্রমিক আটকা পড়েন। পরে বিশেষজ্ঞদের সহায়তায় ক্যাপসুলের সাহায্যে ৬৫ জনকে জীবিতাবস্থায় উদ্ধার করা হলে এই উদ্ধার পদ্ধতি বিশ্বে বিস্ময়ের সৃষ্টি করে।
১৯৮৯ – দ্বিতীয় হান্স-আদম তার পিতার মৃত্যুর পর লিশটেনস্টাইনের যুবরাজ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
১৯৯০ – নিউজিল্যান্ডের আরামোয়ানাতে ডেভিড গ্রে গণহত্যায় ১৩ জনকে গুলি করে হত্যা করে।
১৯৯১ – রাশিয়ার স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র কারেলিয়া প্রজাতন্ত্র সাবেক কারেলীয় এএসএসআর থেকে গঠিত হয়।
১৯৯২ – অস্ট্রেলিয়ার উচ্চ আদালত ডিট্রিচ বনাম দ্য কুইন মামলায় রায় দেয় যে সরকারি অর্থে আইনজীবী পাওয়ার পরম অধিকার না থাকলেও অভিযুক্তের আইনজীবী না থাকলে বিচারকের স্থগিতাদেশ দেওয়া উচিত।
১৯৯৩ – চায়না নর্দার্ন এয়ারলাইন্স ফ্লাইট ৬৯০১ চীনের উরুমকির উরুমকি দিওপু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়, এতে ১২ জন নিহত হন।
১৯৯৪ – সুইডেন এক গণভোটের মাধ্যমে ইউরোপীয় জোটে যোগ দেয়।
১৯৯৫ – মোজাম্বিক প্রথম দেশ হিসেবে সাবেক ব্রিটিশ সাম্রাজ্যের অংশ না হয়েও কমনওয়েলথে যোগ দেয়।
১৯৯৫ – নাইজেরিয়া এয়ারওয়েজ ফ্লাইট ৩৫৭ নাইজেরিয়ার কাদুনা আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়, এতে ১১ জন নিহত ও ৬৬ জন আহত হন।
১৯৯৬ – গ্রেট ইন্টারনেট মার্সেন প্রাইম সার্চ প্রকল্পের অংশ হিসেবে জোয়েল আরমেনগো প্রকল্পের প্রথম মার্সেন মৌলিক সংখ্যা $2^{1398269}-1$ আবিষ্কার করেন।
২০০০ – ফিলিপাইনের হাউস স্পিকার ম্যানি ভিয়ার রাষ্ট্রপতি জোসেফ এস্ট্রাদার বিরুদ্ধে অভিশংসনের অভিযোগ পাস করেন।
২০০১ – সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন বিদেশিদের বিরুদ্ধে সামরিক ট্রাইব্যুনালের অনুমোদন দিয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
২০০২ – ইরাকের সাদ্দাম হোসেনের সরকার জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দলকে ইরাকে ফিরে আসার অনুমতি দেয়।
২০১২ – অস্ট্রেলিয়া ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কিছু অংশে পূর্ণ সূর্যগ্রহণ ঘটে।
২০১৫ – ইসলামিক স্টেটের জঙ্গিরা প্যারিসে সমন্বিত সন্ত্রাসী হামলা চালায়, আত্মঘাতী বোমা হামলা, গণগোলাগুলি ও জিম্মি সংকটে ১৩০ জন নিহত হন।
২০২২ – মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহোর মস্কোতে ছুরিকাঘাতে গণহত্যায় আইডাহো বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী নিহত হন।
আরো পড়ুন : খুচরা ব্যবসায়ীদের ওপর হাজারে ২ টাকা কর আদায়ে অ্যাপ বানাচ্ছে এনবিআর
জন্মদিন
১৩১২ – ইংল্যান্ডের রাজা দ্বিতীয় এলওয়ার্ডের জন্ম।
১৩৯৭ – পোপ নিকোলাস পঞ্চম, ক্যাথলিক গির্জার পোপ। (মৃ. ১৪৫৫)
১৮৪৭ – মীর মশাররফ হোসেন,প্রথম মুসলিম বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক।(মৃ.১৯/১২/১৯১১)
১৮৫০ – রবার্ট লুইস স্টিভেন্সন, স্কটল্যান্ডীয় সাহিত্যিক।
১৮৭৩ – ইরানের বিখ্যাত আলেম ও শিক্ষক আয়াতুল্লাহ জুন্নুরী উত্তর-পশ্চিম ইরানের তাব্রিজে জন্ম গ্রহণ করেন।
১৮৯৯ – ইস্কান্দার মির্জা, পাকিস্তানের শেষ গভর্নর জেনারেল ও প্রথম রাষ্ট্রপতি।
১৯২১ – অশোক বড়ুয়া, বাঙালি লেখক।(মৃ.০৯/০৯/১৯৬৮)
১৯৪৮ – হুমায়ূন আহমেদ, বাংলাদেশী ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা।(মৃ.১৯/০৭/২০১২)
১৯৬৩ – মোঃ আতাবুল্লাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক
১৯৬৭ – জুহি চাওলা, জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী।
মৃত্যু
১২৩১ – স্কটল্যান্ডের রাজা তৃতীয় ম্যালকমের মৃত্যু।
১৯০৭ – ইংরেজ কবি ফ্রান্সিস থমসন।
১৯৫০ – ভেনিজুয়েলার রাষ্ট্রপতি সি. দাইগাদো কালবাউন্দ নিহত হন।
১৯৭৮ – চিত্তপ্রসাদ ভট্টাচার্য, খ্যাতনামা ভারতীয় বাঙালি রাজনৈতিক শিল্পী।(জ.১৯১৫)
১৯৮০ – রত্নেশ্বর মুখোপাধ্যায় বা রতু মুখাপাধ্যায়, বাঙালি সুরকার।(জ.১৯/১২/১৯০৮)
২০০১ – করুণা বন্দ্যোপাধ্যায়, বাঙালি অভিনেত্রী। (সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ ও ‘অপরাজিতা’ সর্বজয়া খ্যাতা)।(জ.২৫/১২/১৯১৯)
২০২১ – উইলবার স্মিথ, আফ্রিকান ঔপন্যাসিক। (জ. ০৯/০১/১৯৩৩)
আজ ১২ নভেম্বর মৌসুমির জন্ম, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানবের কল্যাণ হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ১২ নভেম্বর মৌসুমির জন্ম, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিন্দন।
সুত্র; বিশ্বকোষ, মুক্ত বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির
আরো পড়ুন : তুরস্ক থেকে জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী: বাসস
