ঐতিহাসিক বিশেষ সংবাদ: প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।
আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।
আরো পড়ুন : খাদ্যপণ্যের প্যাকেটে “বিশ্ব ডায়াবেটিস দিবসে” সতর্কবার্তা চালুর আহ্বান জানাল প্রজ্ঞা
ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেইসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) oknews24bd.com এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা।
আরো পড়ুন : হাসিনাকে ফেরাতে সামরিক বিমান চায় দিল্লি, কিন্তু সাংবাদিকের কেন প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল
১৪ নভেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩১৮তম (অধিবর্ষে ৩১৯তম) দিন। বছর শেষ হতে আরো ৪৭ দিন বাকি রয়েছে। আজ শিশু দিবস (ভারত) (ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন) । বিশ্ব ডায়াবেটিস দিবস । বিশ্ব হাঁটা দিবস। রসগোল্লা দিবস। (ভারত – পশ্চিমবঙ্গ) । আজকের দিনে পৃথিবিতে ইতিহাস সৃষ্টিকারী জয়-পরাজয়ের অনেক ঘটনাই ঘটেছে, তার মধ্যে ৬৫ টি ঘটনা উল্লেখ্যযোগ্য। আবার এই আজকের দিনেই পৃথিবিকে বদলে দেয়ার মতো অনেক মানবেরই জন্ম এবং মৃত্যু হয়েছে, তার মধ্যে জন্মেছেন ১৯ জন, আর আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়েছে ১৭ জন। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়-
আরো পড়ুন: ১৩ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা
ঘটনাবলী
৩৩২ খ্রিষ্টপূর্ব – আলেকজান্ডার দ্য গ্রেট মিশরের ফারাও হিসেবে অভিষিক্ত হন।
১৫৩৩ – স্পেনীয়রা দক্ষিণ আমেরিকায় অবস্থিত ইকুয়েডর আবিষ্কার এবং দখল করে নিয়েছিলো।
১৬৬৬ – দুই কুকুরের দেহে প্রথম রক্ত সঞ্চালন করা হয়।
১৬৮০ – জার্মান জ্যোতির্বিজ্ঞানী গটফ্রিড কির্চ দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আবিষ্কৃত প্রথম ধূমকেতু ১৬৮০ সালের মহাধূমকেতু আবিষ্কার করেন।
১৬৯৮ – স্পেনের রাজা দ্বিতীয় কার্লোস তার পৌত্র যোসেফ ফার্দিনান্দকে উত্তরাধিকার নির্বাচিত করেন।
১৭৭০ – জেমস ব্রুস নীলনদের উৎস আবিষ্কার করেন বলে মনে করেন।
১৭৮০ – ব্রিটিশরাজ ‘বেঙ্গল গেজেট’ প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে।
১৮১২ – নেপোলিয়নীয় যুদ্ধ: স্মোলিয়ানির যুদ্ধে ফরাসি মার্শাল ভিক্টর ও নিকোলাস উদিনো রুশ জেনারেল পিটার ভিটগেনস্টাইন-এর কাছে পরাজিত হন।
১৮৫১ – হারমান মেলভিল রচিত উপন্যাস মবি-ডিক যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয়।
১৮৬৫ – মাইকেল মধুসূদন দত্তের ‘পদ্মাবতী’ নাটক প্রথম অভিনীত হয়।
১৮৮৯ – অগ্রগামী নারী সাংবাদিক নেলি ব্লাই ৮০ দিনের কম সময়ে বিশ্বভ্রমণের সফল প্রচেষ্টা শুরু করেন; তিনি ৭২ দিনে ভ্রমণ সম্পন্ন করেন।
১৮৯৬ – নায়াগ্রাতে বিদ্যুৎকেন্দ্র চালু হয়।
১৯০৮ – খ্যাতনামা বিজ্ঞানী আলবার্ট আইনষ্টাইন প্রথম, আলোক-সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেছিলেন।
১৯১০ – বৈমানিক ইউজিন বার্টন এলি ভার্জিনিয়ার হ্যাম্পটন রোডসে ইউএসএস বার্মিংহাম (সিএল-২) জাহাজের অস্থায়ী ডেক থেকে প্রথমবার জাহাজ থেকে উড্ডয়ন করেন।
১৯১৪ – এলিয়েল সারিনেন-এর নকশায় নির্মিত ইয়োয়েনসু সিটি হল ফিনল্যান্ডের ইয়োয়েনসুতে উদ্বোধন করা হয়।
১৯১৮ – চেকোস্লোভাকিয়ায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়।
১৯২০ – লাউরি পিহকালা উদ্ভাবিত বেসবলের ফিনীয় সংস্করণ পেসাপালো প্রথমবার হেলসিঙ্কির কাইসানিয়েমি পার্কে খেলা হয়।
১৯২১ – স্পেনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় এবং মুন্দো ওব্রেরো পত্রিকার প্রথম সংস্করণ প্রকাশিত হয়।
১৯২২ – যুক্তরাজ্য থেকে বিবিসি [ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন] প্রতিষ্ঠিত হয় এবং প্রথম বিবিসি রেডিও প্রচার শুরু হয়।
১৯৩৮ – ভ্যাঙ্কুভারকে নর্থ শোর অঞ্চলের সাথে সংযুক্তকারী লায়ন্স গেট সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ইংল্যান্ডে কভেন্ট্রি জার্মান লুফটওয়াফে বোমারু বিমান দ্বারা ব্যাপকভাবে বোমাবর্ষিত হয়; কভেন্ট্রি ক্যাথেড্রাল প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: বিমানবাহী রণতরী এইচএমএস আর্ক রয়্যাল (৯১) ১৩ নভেম্বর ইউ-৮১ (১৯৪১)-এর টর্পেডো আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যায়।
১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জার্মান সৈন্যরা স্থানীয় সহযোগীদের সহায়তায় একদিনে স্লোনিম ঘেটোর নয় হাজার বাসিন্দাকে হত্যা করে।
১৯৫২ – নিউ মিউজিক্যাল এক্সপ্রেস প্রথম নিয়মিত যুক্তরাজ্যের একক তালিকা প্রকাশ করে।
১৯৫৭ – আপস্টেট নিউ ইয়র্কের গ্রামীণ টায়োগা কাউন্টিতে অনুষ্ঠিত আপালাচিন বৈঠকে আইন প্রয়োগকারীরা অভিযান চালায়; পালানোর চেষ্টাকালে বহু উচ্চপদস্থ মাফিয়া ব্যক্তিত্ব গ্রেপ্তার হন।
১৯৬০ – রুবি ব্রিজেস লুইজিয়ানায় সর্ব-শ্বেতাঙ্গ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া প্রথম কৃষ্ণাঙ্গ শিশু হন।
১৯৬৫ – ভিয়েতনাম যুদ্ধ: ইয়া ড্রাং-এর যুদ্ধ শুরু হয়; এটি নিয়মিত মার্কিন ও উত্তর ভিয়েতনামী বাহিনীর মধ্যে প্রথম বড় সংঘর্ষ।
১৯৬৭ – কলম্বিয়ার কংগ্রেস, পলিকার্পা সালাভারিয়েতার মৃত্যুর ১৫০তম বার্ষিকী উপলক্ষে এই দিনটিকে “কলম্বীয় নারী দিবস” হিসেবে ঘোষণা করে।
১৯৬৭ – মার্কিন পদার্থবিজ্ঞানী থিওডোর মাইম্যান বিশ্বের প্রথম লেজার রুবি লেজার ব্যবস্থার জন্য পেটেন্ট লাভ করেন।
১৯৬৯ – ব্রিটেনে রঙিন টিভি সম্প্রচার শুরু হয়।
১৯৬৯ – তিন মার্কিন নভোচারী চার্লস কনরাড, গর্ডন কুপার ও অ্যালান বিন অ্যাপোলো-১২ নভোযানে চড়ে চাঁদে যাত্রা করেন।
১৯৭০ – প্রতিরক্ষা মন্ত্রী হাফেজ আল-আসাদ সিরিয়ার ক্ষমতা দখল করেন।
১৯৭০ – সোভিয়েত ইউনিয়ন আইসিএও-তে যোগ দেয়, ফলে রুশ ভাষা সংস্থাটির চতুর্থ দাপ্তরিক ভাষা হয়।
১৯৭০ – সাউদার্ন এয়ারওয়েজ ফ্লাইট ৯৩২ পশ্চিম ভার্জিনিয়ার হান্টিংটনের কাছে পাহাড়ে বিধ্বস্ত হয়, এতে মার্শাল বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলসহ ৭৫ জন নিহত হন।
১৯৭১ – মেরিনার ৯ মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করে।
১৯৭৩ – যুক্তরাজ্যে, রাজকুমারী অ্যান ওয়েস্টমিনস্টার অ্যাবিতে ক্যাপ্টেন মার্ক ফিলিপস-কে বিয়ে করেন।
১৯৭৩ – এথেন্স পলিটেকনিক বিদ্রোহ, গ্রিক সামরিক জান্তার বিরুদ্ধে জনগণের ব্যাপক প্রত্যাখ্যানের বিক্ষোভ শুরু হয়।
১৯৭৫ – মাদ্রিদ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে স্পেন পশ্চিম সাহারা ত্যাগ করে।
১৯৭৭ – ব্রিটিশ কমন্স সভার বিতর্কে লেবার এমপি ট্যাম ড্যালিয়েল ওয়েস্ট লোথিয়ান প্রশ্ন উত্থাপন করেন।
১৯৭৮ – ফ্রান্স অ্যাফ্রোদিতি পারমাণবিক পরীক্ষা চালায়।
১৯৭৯ – যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে জমাকৃত ইরানের ডলার মার্কিন সরকার জব্দ করে।
১৯৮২ – পোল্যান্ডের নিষিদ্ধ সংহতি আন্দোলনের নেতা লেখ ওয়ালেন্সা সোভিয়েত সীমান্তের কাছে এগারো মাস অন্তরীণ থাকার পর মুক্তি পান।
১৯৮৩ – বাংলাদেশে প্রকাশ্য রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
১৯৮৪ – জাম্বোয়াঙ্গা সিটির মেয়র সিজার ক্লিমাকো, ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোসের সরকারের বিশিষ্ট সমালোচক, তার নিজ শহরে নিহত হন।
১৯৯০ – জার্মান পুনঃএকত্রীকরণের পর জার্মানির যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র ও পোল্যান্ড ওডার-নাইসে রেখাকে জার্মানি ও পোল্যান্ডের সীমান্ত হিসেবে নিশ্চিত করে চুক্তি স্বাক্ষর করে।
১৯৯০ – জুরিখ বিমানবন্দরে অবতরণের সময় আলিটালিয়া ফ্লাইট ৪০৪ ভাইয়াখের কাছে স্টাডলারবার্গ পর্বতে বিধ্বস্ত হয়, এতে ৪৬ জন নিহত হন।
১৯৯১ – মার্কিন ও ব্রিটিশ কর্তৃপক্ষ প্যান অ্যাম ফ্লাইট ১০৩ ধ্বংসের ঘটনায় দুই লিবীয় গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ঘোষণা করে।
১৯৯১ – কম্বোডিয়ার রাজপুত্র নরোদম সিহানুক তেরো বছর নির্বাসনে থাকার পর নমপেনে ফিরে আসেন।
১৯৯২ – ঘূর্ণিঝড় ফরেস্টের কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতিতে ভিয়েতনাম এয়ারলাইন্স ফ্লাইট ৪৭৪ নহা ট্রাংয়ের কাছে বিধ্বস্ত হয়, এতে ৩০ জন নিহত হন।
১৯৯৪ – শ্রীমাভো বন্দরনায়েকে শ্রীলংকার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৯৯৫ – মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে বাজেট অচলাবস্থার কারণে ফেডারেল সরকার সাময়িকভাবে জাতীয় উদ্যান ও জাদুঘর বন্ধ করতে বাধ্য হয়।
১৯৯৬ – বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার শুরুর প্রশ্নে সংসদে ইনডেমনিটি (বাতিল) বিল পাস করেন।
২০০১ – আফগানিস্তানে যুদ্ধ: আফগান উত্তরাঞ্চলীয় জোটের যোদ্ধারা রাজধানী কাবুল দখল করে।
২০০১ – তিব্বত মালভূমির একটি প্রত্যন্ত অঞ্চলে ৭.৮ মাত্রার ২০০১ কুনলুন ভূমিকম্প আঘাত হানে।
২০০৩ – জ্যোতির্বিজ্ঞানীরা দূরবর্তী ট্রান্স-নেপচুনীয় বামন গ্রহ সেডনা আবিষ্কার করেন।
২০০৫ – জেএমবি দুইজন জজকে হত্যা করেছে।
২০০৮ – ওয়াশিংটন ডিসিতে প্রথম জি-২০ অর্থনৈতিক সম্মেলন শুরু হয়।
২০০৮ – আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নির্মাণ অব্যাহত রাখতে স্পেস শাটল এন্ডেভার এসটিএস-১২৬ মিশনে উৎক্ষেপণ করা হয়।
২০১২ – ইসরায়েল হামাসের রকেট হামলা বৃদ্ধির জবাবে গাজা ভূখণ্ডে বড় সামরিক অভিযান শুরু করে।
২০১৬ – নিউজিল্যান্ডের কাইকোউরায় ১৫ কিলোমিটার গভীরতায় ৭.৮ মাত্রার ২০১৬ কাইকোউরা ভূমিকম্প আঘাত হানে, এতে দুইজন নিহত হন।
২০১৭ – ক্যালিফোর্নিয়ার র্যাঞ্চো তেহামায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে চারজন নিহত ও ১২ জন আহত হন।
২০১৯ – ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটার সাগাস হাই স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে, এতে হামলাকারীসহ তিনজন নিহত ও তিনজন আহত হন।
আরো পড়ুন : কারা এ জে আর কুরিয়ারের গাড়ি দেখলেই হামলা করছে, ধরতে পারছে না কেন পুলিশ
জন্মদিন
১৬৮৩ – ইতিহাসবিদ রবার্ট জে ফ্রুইন।
১৭১৯ – লেওপল্ড মোজার্ট, তিনি ছিলেন অস্ট্রিয়ান বেহালাবাদক, সুরকার ও পথপ্রদর্শক।
১৭৬৫ – রবার্ট ফুলটন, তিনি ছিলেন আমেরিকান প্রকৌশলী ও স্টিমবোটের উদ্ভাবক।
১৮৪০ – ক্লোদ মনে, ফ্রান্সের এক বিখ্যাত ধারণাবাদী (ইম্প্রেশনিস্ট) চিত্রশিল্পী।
১৮৮৯ – জওহরলাল নেহরু,ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী।(মৃ.২৭/০৫/১৯৬৪)
১৮৯১ – ফ্রেডরিক ব্যানটিং, কানাডীয় চিকিৎসক, চিকিৎসাবিজ্ঞানী এবং ইনসুলিন এর সহ-আবিষ্কারক।(মৃ.২১/০২/১৯৪১)
১৯০৪ – হ্যারল্ড লারউড, বিখ্যাত ও পেশাদার ইংরেজ ক্রিকেটার।
১৯১০ – অশোকবিজয় রাহা, ভারতীয় বাঙালি কবি। (মৃ.১৯১০)
১৯২২ – বুট্রোস ঘালি, মিশরীয় কূটনীতিবিদ, জাতিসংঘের ৬ষ্ঠ মহাসচিব।
১৯৩৫ – হুসাইন বিন তালাল, জর্ডানের তৃতীয় বাদশাহ।
১৯৩৮ – কারেন আর্মস্ট্রং, ইংরেজ লেখক।
১৯৩৫ – নিমু ভৌমিক, ভারতীয় বাঙালি অভিনেতা ও রাজনীতিবিদ। (মৃ.২০১৯)
১৯৩৮ – আবু তাহের, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
১৯৫১ – যহাং ইয়িমউ, তিনি চীনা অভিনেতা, পরিচালক, প্রযোজক ও সিনেমাটোগ্রাফার।
১৯৫৪ – কন্ডোলিৎসা রাইস, তিনি আমেরিকার রাজনৈতিক বিজ্ঞানী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৬৬ তম মার্কিন যুক্তরাষ্ট্র সচিব।
১৯৭১ – বিকাশ খান্না, জনপ্রিয় ভারতীয় শেফ
১৯৭১ – অ্যাডাম ক্রেইগ গিলক্রিস্ট, তিনি সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেট খেলোয়াড়।
১৯৭৫ – লুইজ বম্বনাট গউলারট, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।
১৯৮৫ – থমাস ভের্মালেন, তিনি বেলজিয়ান ফুটবলার।
আরো পড়ুন : গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
মৃত্যু
০৫৬৫ – প্রথম জাস্টিনিয়ান, তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাট।
০৯৬৭ – চীনের জনপ্রিয় সম্রাট সেনাধ্যক্ষ শুংবংশের প্রতিষ্ঠাতা তাই শুংয়ে।
১২৬৩ – আলেকজান্ডার নেভস্কয়, তিনি ছিলেন রাশিয়ান সেন্ট।
১৫২২ – ফ্রান্সের রাজকুমারী অ্যান।
১৭১৬ – গট্ফ্রিট লাইব্নিৎস, একজন জার্মান দার্শনিক এবং গণিতবিদ ছিলেন।
১৮১৬ – জার্মানীর বিখ্যাত দার্শনিক, গণিতবিদ গোটফ্রেইড উইলহেম লেবনিজ।
১৮২৫ – জাঁ পল, তিনি ছিলেন জার্মান সাংবাদিক ও লেখক।
১৮৩১ – গেয়র্গ ভিলহেল্ম হেগল, জার্মান দার্শনিক ছিলেন।
১৮৩২ – রাস্মুস রাস্ক, একজন ডেনীয় ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত।
১৯১৬ – হেক্টর হিউ মুনরো, ইংরেজি ভাষার অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার।
১৯২০ – রাজা সুবোধচন্দ্র বসু মল্লিক ভারতের স্বাধীনতা সংগ্রামী।(জ.০৯/০২/১৮৭৯)
১৯৮০ – ইরানের প্রখ্যাত আলেম, মোফাসসিরে কোরআন, দার্শনিক আয়াতুল্লাহ আল্লামা স্যাইয়েদ মোহাম্মদ হোসেইন তাবাতাবাই।
১৯৮৮ – বাংলাদেশে সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতি (ক্রেডিট ইউনিয়ন) এর প্রবর্তক ফাদার উয়াং ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত হন।
১৯৯৬ – ভার্জিনিয়া চেরিল, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী। (জ. ১৯০৮)
২০০৪- ওয়াসীমুল বারী রাজীব। যিনি রাজিব নামেই বেশি পরিচিত ছিলেন। তিনি একজন বাংলাদেশী অভিনেতা।
২০০৮ – ক্রিস্টিন হান্টার, তিনি ছিলেন আমেরিকান লেখক।
২০২২ – ডুবন্ত টাইটানিক থেকে বেঁচে যাওয়া ও বিশ্ব ইতিহাসের একের পর এক ঘটনার সাক্ষী থাকা নারী ভার্জিনিয়া।
আজ ১৪ নভেম্বর মৌসুমির জন্ম, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানবের কল্যাণ হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ১৪ নভেম্বর মৌসুমির জন্ম, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিন্দন।
সুত্র; বিশ্বকোষ, মুক্ত বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির
আরো পড়ুন : জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতি বাস্তবায়নে পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের
