প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।
আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।
ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) oknews24bd.com এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা।
২৪ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪তম দিন। বছর শেষ হতে আরো ৩৪১ (অধিবর্ষে ৩৪২) দিন বাকি রয়েছে । আজ জাতীয় শিশুকন্যা দিবস (ভারত), গণঅভ্যুত্থান দিবস (বাংলাদেশ)। তাছাড়াও আজকের দিনে পৃথিবিতে ইতিহাস সৃষ্টিকারী জয়-পরাজয়ের অনেক ঘটনাই ঘটেছে, তার মধ্যে ১৯টি ঘটনা উল্লেখ্যযোগ্য। আবার এই আজকের দিনেই পৃথিবিকে বদলে দেয়ার মতো অনেক মানবেরই জন্ম এবং মৃত্যু হয়েছে তার মধ্যে জন্মেছেন ২২ জন আর আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়েছে ১৪ জন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়-
ঘটনাবলী
১৩২৮ – ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড বিয়ে করেন।
১৪৫৮ – প্রথম ম্যাথিয়াস হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৫৫৬ – চীনে বড় ধরনের ভূমিকম্প হয়।
১৮৩৯ – চার্লস ডারউইন রয়্যাল সোসাইটির সদস্য নির্বাচিত হন।
১৮৪৮ – জেমস মার্শাল ক্যালিফোর্নিয়ার একটি কাঠচেরাই কলে প্রথম সোনা আবিষ্কার করেন।
১৮৫৭ – ভারতে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
১৯০৮ – ইংল্যান্ডে বয়স্কাউট আন্দোলনের সূচনা হয়।
১৯২৭ – তৎকালীন তরুণ পরিচালক আলফ্রেড হিচককের প্রথম ছবি দ্য প্লেজার গার্ডেন মুক্তি পায়।
১৯৪১ – ব্রিটিশ সেনাবাহিনী আবিসিনিয়া অভিযান শুরু করে।
১৯৫০ – আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন-অধিনায়ক জয় হে গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়।
১৯৫০ – ড. রাজেন্দ্রপ্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৫২ – বোম্বে সর্বপ্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু।
১৯৬৯ – পাকিস্তানের অপশাসনের বিরুদ্ধে ঢাকায় গণঅভ্যুত্থান ঘটে এবং কিশোর মতিউর পুলিশের গুলিতে শহীদ হন।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সোভিয়েত ইউনিয়ন এবং টোঙ্গা।
১৯৭৪ – সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুহাম্মদ উল্লাহ বাংলাদেশের তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৭৯ – ইরানের অত্যাচারী শাসকের শাহের অনুচররা ইরানের বেশির ভাগ শহরে দুই জনের অধিক লোক একত্রিত হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
১৯৮৪ – অ্যাপল ম্যাকিন্টশ বিক্রি শুরু হয়।
১৯৮৮ – ভিটামিন ‘সি’র আবিষ্কারক প্রাণ-রসায়নবিদ চার্লস গ্লিন কিং পরলোকগমন করেন।
১৯৮৮ – চট্টগ্রামে শেখ হাসিনার সমাবেশে পুলিশের হাতে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়।
জন্মদিন
৭৬ – হাদ্রিয়ান, রোমান সম্রাট।
১৭০৫ – ফারিনেলি, ইতালিয়ান অভিনেতা ও গায়ক।
১৭১২ – দ্বিতীয় ফ্রেডরিক, প্রুশিয়ার রাজা।
১৭৭৬ – ই.টি.এ হফমান, জার্মান আইনজ্ঞ, লেখক এবং সুরকার।
১৮২৬ – জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর, অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার। (মৃ. ১৮৯০)
১৮৭৭ – ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিখ্যাত বিপ্লবী, ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা পুলিনবিহারী দাস।(মৃ.১৯৪৯)
১৮৮৮ – নলিনীকান্ত ভট্টশালী, বাঙালি প্রত্নতত্ত্ববিদ, গবেষক, পণ্ডিত ও ঢাকা জাদুঘরের প্রতিষ্ঠাতা। (মৃ. ১৯৪৭)
১৮৮৮ – ভিচকি বাউম, অস্ট্রিয় লেখক।
১৯০৯ – অ্যান টড, ইংরেজ অভিনেত্রী।
১৯১৩ – আমেরিকান সুরকার নরমান দেললো জইও।
১৯১৭ – আর্নেস্ট বোর্গনাইন, মার্কিন অভিনেতা। (মৃ. ২০১২)
১৯৩০ – মাহমুদ ফার্শিয়ান, ইরানি বংশোদ্ভূত ফার্সি চিত্রশিল্পী ও অধ্যাপক।
১৯৪০ – জোয়াকিম গাউক, জার্মান রাজনীতিবিদ ও ১১তম রাষ্ট্রপতি।
১৯৪১ – ড্যান শেচতম্যান, নোবেল পুরস্কার বিজয়ী ইসরাইলের রসায়নবিদ ও অধ্যাপক।
১৯৪২ – ইউসেবিও, প্রাক্তন পর্তুগীজ ফুটবলার।
১৯৪৫ – সুভাষ ঘাই, ভারতীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৪৭ – মিশিও কাকু, আমেরিকান পদার্থ বিজ্ঞানী।
১৯৪৭ – টোস্টাও, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।
১৯৫০ – দানিয়েল ওতোই, ফরাসি অভিনেতা।
১৯৭০ – নিল জনসন, সাবেক জিম্বাবুয়ের ক্রিকেটার।
১৯৮৪ – রবিনিয়ো, ব্রাজিলীয় ফুটবলার।
১৯৮৭ – লুইস সুয়ারেজ, উরুগুয়ের ফুটবল।
মৃত্যুদিন
১৫৯৫ – অস্ট্রিয়ার রাজা দ্বিতীয় ফার্দিনান্দ।
১৮৭১ – ভিলহেল্ম ভাইৎলিং, জার্মান কারুশিল্পী এবং উনিশ শতকের বিপ্লবী।
১৯৬৫ – সাহিত্যে নোবেলজয়ী উইন্স্টন চার্চিল, ইংরেজ রাজনীতিবিদ ও লেখক।(জ.৩০/১১/১৮৭৪)
১৯৬৫ – সাহিত্যরত্ন মুনশি আশরাফ হোসেন, বাঙালি কবি ও পুথি সংগ্রাহক।
১৯৬৬ – হোমি জাহাঙ্গীর ভাভা প্রখ্যাত ভারতীয় পরমাণু বিজ্ঞানী। (জ.১৯০৯)
১৯৮০ – ডাচ বংশোদ্ভূত জার্মান অভিনেত্রী লিল ডাগভার।
১৯৮৮ – ভিটামিন ‘সি’র আবিষ্কারক প্রাণ-রসায়নবিদ চার্লস গ্লিন কিং।
১৯৯৪ – ফরাসি লেখক ইয়ভেস ন্যাভারে।
২০০৪ – লিওনিদাস, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।
২০০৬ – পিটার ল্যাডিফোগিড, ইংরেজ-মার্কিনী ভাষাবিজ্ঞানী।
২০১১ – ভীমসেন জোশী ভারতীয় মার্গ সঙ্গীত বা হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম শিল্পী। (জ.০৪/০২/১৯২২)
২০১৪ – ইংরেজ অভিনেত্রী লিসা ডানিইলয়।
২০১৫ – বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ।
২০২২ – প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী ওয়াসিম কাপুর। (জ.১৯৫১)[১]
২৪ জানুয়ারি বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানব উপকৃত হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ২৪ জানুয়ারি তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিন্দন।
সুত্র; বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির
